• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দীঘিনালায় আলোচনা সভা

vvv : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2020   Wednesday

 আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার  দীঘিনালায়  আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

 

বোয়ালখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে  আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ওএলএইচএফ এর  প্রকল্প  ম্যানেজার স্যুইচিংঅং  মারমা।  অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলার সম্মানিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান  সীমা দেওয়ান। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য কনিকা  চাকমা, রনিকা দেওয়ান ও রহিমা আক্তার প্রমূখ। আলোচনা সভা সঞ্চালনা করেন তৃণমূল উন্নয়ন সংস্থার কমিউনিটি ফেসিলিটেঁর এজেন্সি চাকমা।

 

পরে তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্দ্যোগে দীঘিনালা উপজেলার শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে মানব ব›দ্ধন করা হয়।   মানববন্ধনে ্ওএলএইচএফ  প্রকল্পের আওতায় বিভিন্ন কিশোরী কাব হতে নারী ও কিশোরীরা স্বতস্ফূর্ত অংশগ্রহন  করেন। 

 

নারী সমাজের সৃষ্টিকারী বরনীয় নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে  সীমা দেওয়ান বলেন, অসাম্প্রাদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে পারস্পারিক সম্প্রীতির মাধ্যমে  নারী নির্যাতন, সহিংসতা, ধর্ষণ, বাল্য বিবাহ ইত্যাদির  বিরুদ্ধে সকলকে এগিয়ে আসতে হবে।  তিনি  আরও বলেন, নারী সমাজের যে উন্নয়ন তার পিছনে পুরুষ সমাজের সহযোগিতা ও সুযোগ সৃষ্টিকে অস্বীকার করার কোন সুযোগ নেই।  পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষদের সহযোগিতা না থাকলে নারী সমাজের আজকের এ অগ্রগতি এবং  বিভিন্ন উন্নয়ন কাজে নারীর অংশগ্রহণ  কল্পনা  করা কঠিন। পুরুষ সমাজের এ ভালো কাজকে তিনি সাধুবাদ জানান এবং আহ্বান জানান ভবিষ্যত দিনগুলোতে  পুরুষ সমাজ যেন সর্বদা নারীদের পাশে থেকে বর্তমান সরকাররের নারী সমাজের উন্নয়নের ক্ষেত্রে সকল কাজে সহযোগিতা থাকে। 

 

বিশেষ অথিতির বক্তব্যে কনিকা চাকমা  পাড়া মহল্লায় নারী নির্যাতন বন্ধে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের আরও সজাগ হয়ে সমাজের ইতিবাচক দিক সমূহ বিবেচনা করে স্বতস্ফূর্তভাবে এগিয়ে আসার অনুরোধ করেন।  তিনি আরো বলেন, নারীরা নিজেরাই নিজেদের দূর্বল মনে করে। নিজেদের এ দূর্বলতাকে প্রকাশ না করে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার  অনুরোধ করেন এবং প্রয়োজনে আইনি সহযোগিতা নেয়ার পরামর্শ করেন। সভায় শুভেচ্ছা বক্তব্য উপন্থাপন করেন মি. শ্যামল বিকাশ চাকমা, এমিনি অফিসার, তৃণমূল উন্নয়ন সংস্থা এবং মেন্টরদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রুপনা ত্রিপুরা, বোয়ালখালী হেডম্যান পাড়া।

 

সভাপতির বক্ত্যেবে স্যুইচিংঅং  মারমা  ওএলএইচএফ প্রকল্পের আগামী চার বছরের বিভিন্ন কার্যক্রম এবং সম্ভাব্য অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন বলেন এ প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন হলে আগামী চার বছর পর অত্র এলাকায় নারী সমাজের আরও অনেক ইতিবাচক পরিবর্তন হবে যা নারী সমাজের অগ্রগতিকে প্রভাম্বিত করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ