• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে কমিউনিটি পর্যায়ে প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনা বিষয়ক দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2020   Wednesday

উপজেলা ও মাঠ পর্যায়ের কর্মীদের নিয়ে বুধবার থেকে দুদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে (৫ম তলা) পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মশালার উদ্ধোধন করেন  জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক বেগম শাহানওয়াজ, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, সহকারি পরিচালক (সিসি) ডাঃ বেবী ত্রিপুরা, এনজিও সুখী জীবন এর নজরুল ইসলাম, ডিপিও ডাঃ মোহাম্মদ আশিক হাসান এবং এইউএফপিও বিজয় রতন চাকমা।

 

উদ্বোধনকালে চেয়ারম্যান বলেন, পরিবার পরিকল্পনা গ্রহণের মাধ্যমে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করে জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি সুস্থ ও সবল জাতি উপহার দেওয়ার জন্য কমিউনিটি পর্যায়ে সচেতনতার মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষকে বুঝাতে হবে, সচেতন করতে হবে।

 

তিনি আরো বলেন, মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে হবে। গর্ভবতী মা যাতে নিয়মিত হাসপাতালে গিয়ে চেক আপ করে এবং হাসপাতালে ডেলিভারী করে এ বিষয়ে কাউন্সেলিং এর মাধ্যমে মানুষকে বুঝানোর পাশাপাশি উদ্বুদ্ধ করতে হবে। তিনি বলেন, বাল্যবিবাহ রোধ করার জন্য উপজেলা, ইউনিয়ন এবং গ্রামে বিভিন্ন সভা, উঠান বৈঠক, ছবি এবং লিফলেটের মাধ্যমে জনগণকে বুঝাতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ