• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে দুঃস্থ মহিলাদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ
পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া দুঃস্থ মহিলাদের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার-বৃষ কেতু চাকমা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2020   Sunday

পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া দুঃস্থ মহিলাদের কল্যাণে বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই অংশ হিসাবে গরীব ও দুস্থ নারীদের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা পরিষদের বাস্তবানে এই সেলাই মেশিনসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর ফলে আত্ম কর্মসংস্থানের মাধ্যমে দেশ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে এবং সেলাই মেশিন যারা পেয়েছেন তাদের সংসারে একটি আয়ের পথ হিসেবে কাজ করবে।

 

রোববারল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা পরিষদ আয়োজনে জেলার বিভিন্ন এলাকায় দুঃস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার সেট, স্টীল খাঁটিয়া মসজিদে গিলাব, ফ্যান ও টিভি সেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জেলা পরিষদ সদস্য মনোয়ার আক্তার জাহানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর, অংসুই প্রু চৌধুরী, শান্তনা তংচঙ্গ্যা, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিক আহমদ তালুকদার প্রমুখ।

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ সদস্য মনোয়ার আক্তার জাহান বলেন, আওয়ামীলীগ সরকার পাহাড়ে বিভিন্ন উন্নয়নের মাধ্যমে নারীদের অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছে। কারণ জাতির অর্থনৈতিক পরিবর্তন আনতে হলে নারীদের ভুমিকা অপরিসীম।

 

তিনি আরো বলেন, বিশ্বায়নের এ যুগে প্রগতিশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে নারীর অধিকার, ক্ষমতায়ন ও কর্মবান্ধন পরিবেশ সৃষ্টি অত্যাবশ্যক। তাই সমাজের মূল স্রোতধারায় নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাই নারীদের আত্মনির্ভরশীল ও সাবলম্বি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা পরিষদের উদ্যোগে এইসব সেলাই মেশিনসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করাসহ টেকসই জাতীয় উন্নয়ন নিশ্চিত করার জন্য দক্ষ মানব সর্ম্পদের কোন বিকল্প নেই।

 

পরে রাঙামাটি জেলার বিভিন্ন এলাকার ৪৩ জন দুঃস্থ  ও অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন, রাঙামাটি জেলা বঙ্গবন্ধু তথ্য ও গবেষণা কেন্দ্রকে ১টি কম্পিউটার সেট, শহরের আসামবস্তী নারিকেল বাগান জামে মসজিদে ষ্টীল খাটিয়া, পৌর এলাকার ৩০টি মসজিদে মরদেহ ধোয়ার গিলাব, ইয়াং রাঙামাটি স্পোটিং ক্লাবকে ১টি পেডেল স্ট্যান্ড ফ্যান বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ