• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বঙ্গবন্ধু শিক্ষা উপবৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2020   Monday

সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে।

 

পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, জেলা পরিষদের সদস্য ত্রিদীব কান্তি দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম।

 

অনুষ্ঠানের শুরুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল পরিচালনা করেন জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা ক্কারী ওসমান গণি চৌধুরী।  

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, জেলার শিক্ষার্থীদের জ্ঞান এবং মেধার মূল্যায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী স্মরণে এ বিশেষ শিক্ষা উপবৃত্তি প্রদান করছে। 

 

তিনি আরো বলেন, ২৮শে সেপ্টেম্বর জাতির জনকের কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র শুভ জন্মদিন। এদিনে বঙ্গবন্ধু শিক্ষা উপবৃত্তি প্রদান একটি বিশেষ মাহাত্ম্য বহন করে। বর্তমান সময়ে অর্থের মাপকাঠিতে এই বৃত্তির টাকার পরিমান খুব বেশি না হলেও শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের পথে চলতে অনুপ্রাণিত করার জন্য এ বৃত্তি। সবাইকে মানুষের মত মানুষ হতে হবে। শিক্ষিত হয়ে আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন পর্যায়ে যাতে নেতৃত্বে আসতে পারে তাদেরকে এ স্বপ্ন দেখতে হবে।  তিনি শিক্ষার্থীদেরকে সুখী, সমৃদ্ধশালী এবং উন্নত বাংলাদেশ গড়ার বাস্তব স্বপ্ন লালন করে এগিয়ে আসার আহ্বান জানান।

 

তিনি বলেন, পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলির শিক্ষা উন্নয়নে বর্তমান সরকার প্রত্যন্ত এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলি জাতীয়করণ করেছে। সম্প্রতি এসব স্কুলের শিক্ষকদেরকে সরকারিকরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ছাত্র ছাত্রীরা যাতে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য মাতৃভাষার বই বিতরণসহ শিক্ষার বিস্তারে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

 

উল্লেখ্য, বিষয়ভিত্তিক শিক্ষা উপবৃত্তি প্রাপ্তদের সংখ্যা হলো উচ্চ মাধ্যমিক ৭ হাজার টাকা করে মোট ১১৩ জন, ডিপ্লোমা ছাত্র ছাত্রীদের ৭ হাজার টাকা করে ২৩ জন, ¯œাতক শিক্ষার্থীদেরকে ১০ হাজার টাকা করে ৪৬ জন, ¯œাতক (সম্মান) ১০ হাজার টাকা করে ৭৫ জন, মেডিকেল, প্রকৌশল ও কৃষি শিক্ষার্থীদের ১২ হাজার টাকা করে ৩৩ জন, ¯œাতকোত্তর শিক্ষার্থীদের ১২ হাজার টাকা করে ৩৫ জন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ