• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সন্মেলন করেছেন এক অসহায় পরিবার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2020   Thursday

পৈত্রিক সম্পক্তি ভাগ-বাটোয়ারার মামলাতে পরাজয়ের কারণে নিজ আপন ভাইয়ের হাতে হামলার  শিকার ও সামাজিক নিরাপত্তা চেয়ে  সংবাদ সন্মেলন করেছেন একটি অসহায় পরিবার । এসময় তিনি তার পরিবারের সদস্যদের নিরাপত্তা ও স্বাক্ষীদের নিরাপত্তা চেয়ে কর্তৃপক্ষের কাছে দাবী জানান।

 

বুধবার সকালে স্থানীয় একটি পত্রিকা কার্যালয়ে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন হামলার শিকার  নীতিশ দেওয়ান। এসময় তার স্ত্রী সুজলা দেওয়ান উপস্থিত ছিলেন।

 

লিখিত বত্তব্যে তিনি বলেন, রাঙামাটি শহরের বনরুপাস্থ শশী দেওয়ান পাড়ায় তার আপন ভাই সমরেশ দেওয়ান, স্ত্রী রুপা দেওয়ান ও তার ছেলে মনোরম দেওয়ান গেল ৩ ও ৪ সেপ্টেম্বর পর পর দুদিন ধরে ভোর রাতে ধারালো অস্ত্র নিয়ে বাড়ীতে হত্যার উদ্দেশ্য হামলা চালায়। হামলাকারীরা বাড়ীর দরজা, জানালা কেটে ফেলে ও ভাংচুর করে। বাড়ীর বাগান ক্ষতিসাধন করে দেয়। এছাড়া  এসময় তিনি পুলিশের ৯৯৯ এর কল করার কারণে পুলিশ সেখানে উপস্থিত হলে তারা প্রাণে রক্ষা পান। তবে হামলাকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে রাঙামাটি কতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন। তবে উল্টো হামলাকারীরা তার পরিবারের সদস্য ও স্বাক্ষীদের প্রকাশ্য জীবননাশের হুমকি দিচ্ছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। আসামীরা তাকে ও তার পরিবারকেরের সদস্যদের হত্যা কিংবা গুম করতে পারে। তাই আসামীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানাচিছ।

 

সংবাদ সন্মেলনে তিনি বলেন, পৈত্রিক সম্পক্তি ভাগ-বাটায়োরা নিয়ে তার অপন ভাই সমরেশ দেওয়ানের সাথে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিলো। এতে পৈত্রিক সম্পক্তির তিনটি মামলায় সমরেশ দেওয়ান পরাজিত হওয়ার কারণে তাকে ও তার পরিবারকে হত্যার উদ্দেশ্য এ ঘটনা ঘটিয়েছে। তিনি পরিবারের সদস্যদের নিরাপত্তা ও স্বাক্ষীদের নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান। তবে এ ব্যাপারে সমরেশ দেওয়ানের সাথে মোবাইলে কয়েকবার যোগাযোগ করেও মোবাইল রিসিভ করেননি।

 

এ ব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ কবির হোসেন জানান,  ঘটনার ব্যাপারে নীতিশ দেওয়ান ৭ সেপ্টেম্বর থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ এজাহারটি আমলে  নিয়ে তদন্ত করছে। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আসামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ