• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে এক জন নিহত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2020   Wednesday

রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের রাবার বাগান এলাকায় দুর্বৃত্তরা সুরেশ কুমার চাকমা(৪৫) নামের একজন বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে। গেল মঙ্গলবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি একজন চা দোকানী।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ঘিলাছড়ি ইউনিয়নের রাবার বাগান এলাকায় গেল মঙ্গলবার রাত দশটার দিকে সুরেশ কুমার চাকমা তার  চায়ের দোকানে অবস্থান করছিলেন। এসময় একদল দুর্বৃত্ত দোকানে গিয়ে খুব কাছ থেকে সুরেশ কুমার চাকমাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। দুর্বৃত্তরা সুরেশ কুমার চাকমার মৃত্য নিশ্চিত হওয়ার পর এলাকা ত্যাগ করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়ার পর তার মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়ী শিয়াল্যা পাড়ায় নিয়ে যায়। তার বাড়ী ঘিলাছড়ির শিয়াল্যা পাড়া এলাকায়। ধারনা করা হচ্ছে দাবীকৃত চাদা না দেওয়ার  কারণে দুর্বৃত্তরা তাকে হত্যা করতে পারে। গতকাল বুধবার সকালের দিকে পুলিশ লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির হোসেন সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার ঘটনা তদন্ত করা হচ্ছে। তবে এ হতাকান্ডের ব্যাপারে এখনো থানায় কেউই অভিযোগ দায়ের করতে আসেননি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ