• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে আজ পিসিআর ল্যাব উদ্বোধন হচ্ছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2020   Wednesday

রাঙামাটিবাসীর দীর্ঘ প্রতীক্ষিতের পর অবশেষে বৃহস্পতিবার পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব উদ্বোধন হতে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপের ৬৯ লক্ষ টাকার অর্থায়নে এই ল্যাব স্থাপন করা হয়েছে। 

 

প্রাণঘাতি মহামারী করোনা ভাইরাস বা কভিট-১৯ মোকাবেলায় রাঙামাটিবাসী দীর্ঘ দিন ধরে দাবী জানিয়ে আসছেন। কারণ করোনা ভাইসের নুমনা সংগ্রহ করে রাঙামাটি থেকে চট্টগ্রাম ল্যাবে পাঠাতে হতো। এতে পরীক্ষার নমুনার ফলাফল পেতে ৫ থেকে ৭ দিন সময় লাঘতো। ফলে ফলাফল তাড়াতাড়ি না পাওয়ায় যারা করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন তারা অন্যদের কাছে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে দিচ্ছেন। এতে রাঙামাটিতে বিপুল সংখ্যা করোনা আক্রান্তের রোগী মিলছে। জেলা সিভিল সার্জন কার্যালয় তথ্য মতে গেল বুধবার পর্ষন্ত ৬৫৭ জন আ্রকান্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মারা গেছে ১০ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৫৫০।

 

এদিকে অবশেষে রাঙামাটিবাসীর কাংখিত ও প্রতীক্ষিত দাবী পূরণ হচ্ছে। আজ বৃহস্পতিবার রাঙামাটি মেডিকেল কলেজের নিচ তলায় স্থাপিত পিসিআর ল্যাবের উদ্বোধন করবেন করোনা পরিস্থিতির মোকাবিলায় সরকারের পক্ষ থেকে রাঙামাটি জেলায় দায়িত্বপ্রাপ্ত সচিব ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী।


এর আগে গেল ২৬ জুন মাসে পবন চৌধুরী বসুন্ধরা গ্রুপের দেয়া ৬৯লক্ষ টাকার চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার কাছে এই চেক হস্তান্তর করেন। ওই সময় জেলায় পিসিআর ল্যাব স্থাপনের পাশাপাশি রাঙামাটি সদর হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সিষ্টেম স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসাকে নিদের্শনা প্রদান করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নিবাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী।


জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানাান, বৃহস্পতিবার রাঙামাটিতে পিসিআর ল্যাব উদ্বাধন করা হবে। এই ল্যাব উদ্বোধনের পর পর প্রতিদিনের নুমনার ফলাফল দেয়া সম্ভব হবে। এর আগে নুমনার রিপোর্ট চট্টগ্রামে পাঠাতো হতো। সেখান থেকে আসতে কমপক্ষে ৫ থেকে ৭ দিন সময় লাগতো।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ