• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে পিসিআর ল্যাবে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jul 2020   Tuesday

রাঙামাটি মেডিকেল কলেজের নীচ তলায় পিসিআর ল্যাব  নির্মাণাধীন বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় মঙ্গলবার সকালে বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  নিহতরা হলেন- মো. আজিজ (২৮) এবং মো. আনোয়ার (২৬)। তাদের দুজনের বাড়ি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায়। বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এই পিসিআর ল্যাবের নির্মাণ কাজ শুরু করা হয়। 

 

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানান, মেডিকেল কলেজের নীচতলায় পিসিআর ল্যাবের বিদ্যুৎ সংযোগের কাজ করছিলো। তারা পাইপ স্থাপন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। আমরা দ্রুত তাদের জরুরি বিভাগে নিয়ে আসি, ততক্ষণে তারা দুজনই মারা যান।

 

পিসিআর ল্যাবের অবকাঠামো নির্মাণ কাজে নিয়োজিত সংস্থা গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম সানোয়ার জানান, সেখানে বিদ্যুতের কোনো পুরনো লাইন ছিলো না। কিন্তু কি কারণে কিভাবে তারা বিদ্যুৎপৃষ্ট হলেন, বৃষ্টির কারণে কোথাও কোন সমস্যা হলো কিনা, সেটা অধিকতর তদন্ত শেষেই বলতে পারব আমরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ