• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বিশ্ব অটিজম দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2015   Thursday

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে বুধবার রাঙামাটিতে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামানের সভাপতিত্বে আলোচনাসভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক আলপনা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চিত্তরঞ্জন পাল, প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নূূরুল আবছার ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার কর্মকর্তা অমর চান চাকমা প্রমূখ।

 

এর আগে সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্নপয়েন্ট পদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে আলোচনাসভা শেষে প্রতিবন্ধীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথির পরিষদ চেয়ারম্যান বলেন,প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আগামী অর্থ বছরে সরকারের ১টি বাড়ী ১টি খামার প্রকল্পে প্রতিবন্ধীরা যেন অগ্রাধিকার পায় সেদিকে লক্ষ্য রেখে পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে আলোচনা করা হবে।

 

তিনি রাঙামাটি জেলার প্রতিবন্ধীদের তালিকা অনুযায়ী পার্বত্য জেলা পরিষদ হতে হুইল চেয়ার প্রদানেরও আশ্বাস দেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ