• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটি জেলায় নতুন করোনা আক্রান্ত ৩১, মোট আক্রান্ত ২৯৯

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jul 2020   Wednesday

করোনায় রাঙামাটিতে নতুন করে আরো ৩১ জনের পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ২৯৯ জন। এদিকে করোনা উপসর্গ নিয়ে লংগদুতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে খবর পাওয়া গেছে। 

 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল জানান, রাঙামাটিতে গেল ২৪ ঘন্টায় রিপোর্ট পজিটিভ এসেছে ৩১ জনের। ৩১ জনের মধ্যে রাঙামাটি সদরের রয়েছেন ১৯ জন, কাপ্তাই ৯ জন,কাউখালীতে ২জন এবং বিলাইছড়িতে ১ জন।  এ নিয়ে এই জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৯৯ জন।

 

রাঙামাটি থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ২১৩৩ জনের। তার মধ্যে ১৮৯১ জনের নমুনা হাতে পাওয়া গেছে। এছাড়া অপেক্ষামান রিপোর্ট রয়েছে ২৪২ জন। আইসোলেশনে রয়েছেন ১৫ জন। সুস্থ হয়েছেন ১৫৪৯ জন।  আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ১৫০ জন।  রাঙামাটি জেলায় মোট কোয়ারেন্টাইন করা হয়েছে ৩২৭৮ জনকে। তার মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ১১১২ জন, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২১৬৬ জন। হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন ৩১৮০ জন। বর্তমান কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৮ জন। পর্যন্ত  করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন।

 

এদিকে করোনা উপসর্গ সর্দি,কাশি, জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে মঙ্গলবার লংগদু উপজেলার ভাইবোন ছড়া গ্রামে  অনিল দাশ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এর আগে তাকে লংগদু রাবেতা হাসপাতালে নিয়ে তার ছেলে সজল দাশ। পরে চিকিৎসকের পরামর্শে তিনি বাড়ীতে আইসোশনে চিকিৎসা নিচ্ছিলেন। গেল শুক্রবার মৃত ব্যক্তি চট্টগ্রাম থেকে অসুস্থ হয়ে লংগদুর বাড়ীতে আসেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ