• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ভূষনছড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jul 2020   Saturday

রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে শনিবার সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা।

 

রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মামুনের স্ত্রী নাসরিন আক্তার। এসময় ইউপি চেয়ারম্যানের বাবা মোঃ সোলাইমান, মা গোলেনুর বেগম, বরকল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বক্কর মেম্বার, ৫ নং ওয়াডের্র মেম্বার আব্দুস ছবুর, ভুষনছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে বলা  হয়, মামুনুর রশিদ মামুন একজন এলাকায় জনপ্রিয় চেয়ারম্যান।  ২০১৬ সালে রাঙামাটির দুর্গম বরকল উপজেলাধীন ৪নং ভুশন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হওয়ার থেকেই পরাজিত প্রতিদ্বন্ধী প্রতিপক্ষের প্রত্যক্ষ সমর্থনে এলাকার কতিপয় ব্যক্তিরা ক্রমাগত বিরোধিতা করে আসছে ।তারই ধারাবাহিকতায় ভুষনছড়ান নাছির হাওলাদার তার প্রথম স্ত্রীর মেয়েকে দিয়ে চেয়ারম্যানের মামুনসহ তার ঘনিষ্টদের বিরুদ্ধে কল্পিত কাহিনী রচিত করে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করেন। যার কোন তথ্যই সত্য নয়। সংবাদ সম্মেলনে মামুনকে ফাঁসানোর জন্য দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ মেয়েটির গর্ভের সন্তানের ডিএনএ টেষ্টের দাবী জানানো হয়েছে।

 

সংবাদ সন্মেলনে আরো বলা হয়, অভিযুক্ত নাছরিনের সাথ প্রথম বিবাহ হয়েছিল কাপ্তাই মো.শান্ত সাথে তার স্থায়ী ঠিকানা হাইমচর জেলা –চাদপুর । কিন্তু বিবাহে নিকাহ নামা উল্লেখ করা হয়েছে ১৫/৩/২০১৯ইং দুই লক্ষ টাকা নিকাহনামা। জাতীয় আইনগত সহায়তায় প্রদান সংস্থা জেলা লিগ্যাল এইড অফিস রাঙামাটি জেলা জজ আদালতে বিরোধ নিস্পত্তি চুক্তি করা হয়। সিনিয়ার সহকারী জজ শেখ মো.বদিউল আলম ২/১০ ২০১৯ ইং স্বাক্ষরিত বিরোধ নিস্পত্তি করা হয়। পরে চট্টগ্রাম তার মায়ের সাথে চট্টগ্রামে বসবাসের সুযোগে কতিপয় প্রেমিক ইমনের সাথে অবৈধ মেলামেশায় অবৈধ গর্ভবতী হয়।  এলাকার কুচক্রী মহলের ষড়যন্ত্রে নাছরিনের পিতা –নাছির হাওলাদারকে মোট অংকের বিনিময়ে মেয়েকে দিয়ে  চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনকে ফাসানো উদ্দেশ্য মিথ্যা মামলা করেন।

 

 চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের পিতা-মো.সোলায়মানের দাবী করে বলেন,তার ছেলে যদি সত্য অপরাধী হয়ে থাকে তাহলে ডিএনএন টেষ্ট করা হোক।  তিনি যথাযথ তদন্ত পুর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান।

 

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন জানান, গত ২৪ জুন ভিক্টিম মেয়েটির বাবা নাসির  হাওলাদার  বরকল থানায় ভূষনছড়া ইউপি চেয়ারম্যান মামুনের বিরুদ্ধে নারী ও শিশু  নির্যাতন দমন ট্রাইবুন্যাল আইনে একটি মামলা দায়ের করেছেন। এছাড়া ভিক্টিম মেয়েটি রাঙামাটি জেলা আদালতে জবানবন্দীও দিয়েছেন। বর্তমানে ইউপি চেয়ারম্যান মামুন পলাতক রয়েছেন। পুলিশ তাকে  গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ