• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

মহালছড়িতে জীবন ও কর্ম সহায়ক সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা পরিষদ

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2020   Sunday

পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতি-ধর্ম-দল-মত নির্বিশেষে জীবন ও কর্মসহায়ক সামগ্রী বিতরণের অংশ হিশেবে রোববার মহালছড়িতে বিতরণ কার্যক্রম শেষ হয়েছে।

 

মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা । এ সময় মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা, মহালছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিল্টন চাকমা, শিক্ষক ও সংগঠক রত্ন উজ্জল চাকমাসহ স্থানীয় হেডম্যান-মেম্বারসহ গন্যমান্যরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠেেন উপজেলাটির চারটি ইউনিয়নের মধ্যে সর্বশেষ মুবাছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে তিন শত পরিবারের মাঝে সবাইকে খাদ্যশস্য ও খাবার তেল বিতরন করা হয়। এছাড়া প্রশিক্ষিত তিন নারীকে সেলাই মেশিন, তিন পরিবারকে সোলার এবং ছয় পরিবারকে জীবানুনাশক ছিটানোর স্প্রে মেশিন প্রদান করা হয়।


উল্লেখ্য, করোনা দুর্যোগ দেখা দেয়ার এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ জেলার ৯টি উপজেলার ৩৮টি ইউনিয়নে বিপুল পরিমাণ খাদ্যশস্য, নগদ অর্থ, সোলার, সেলাই মেশিন এবং জীবানুনাশক ছিটানোর স্প্রে মেশিন বিতরণ করে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ