• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

শুভলং বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা প্রদান

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jun 2020   Monday

রাঙামাটির শুভলং বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে সোমবার ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।

 

সুভলং ধাইমাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাঙামাটি রিজিয়নের সহায়তায় রাঙামাটি সদর সেনা জোনের উদ্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল রফিকুল ইসলাম পিএসসি।  এ সময় সুভলং ক্যাম্প কমান্ডার মেজর আব্দুর রাজ্জাকসহ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পিয়াজ আলুসহ বিভিন্ন খাদ্যদ্রব্য সামগ্রী প্রদান করা হয়। এর আগে রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল রফিকুল ইসলাম আগুনে পুড়ে যাওয়া স্থান পরিদর্শন করেন।

 

উল্লেখ্য, গেল রোববার বিকালে শুভলং বাজারের একটি বাড়ীর গ্যাসের চুলার আগুন থেকে অগ্নিকান্ডে ৮৭টি দোকানপাত ও বসত ঘর পুড়ে যায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ