• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

বরকলের ৫ইউনিয়নে কর্মহীন ও অসহায়দের মাঝে খাদ্য শস্য বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jun 2020   Sunday

রাঙামাটি অফিস করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পরা রাঙামাটির দূর্গম বরকল উপজেলার ৫টি ইউনিয়নের দু:স্থ ও অসহায় পরিবারদের মাঝে রোববার জেলা পরিষদের পক্ষ থেকে  খাদ্য বিতরণ করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে উপজেলার সুবলং, ভুষনছড়া, বরকল, আইমাছড়া ও বড় হরিনা ইউনিয়নের কর্মহীন.দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ২৩ মে: টন খাদ্যশস্য বিতরণ করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের হাতে  এই খাদ্যশস্যের ডিও লেটার প্রদান করেন। এ সময় জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, পরিষদ  সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন সদস্য ও বরকল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সবির কুমার চাকমা,  ভুষনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন, সুভলং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধু মিলন চাকমা, ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা চাকমা, বরকল ইউনিয়ন পরিষদের সচিব জীবন চাকমা ও ৫নং বড় হরিনা ইউনিয়ন পরিষদের কিরন জ্যোতি চাকমা উপস্থিত ছিলেন। 

 

খাদ্যশস্যের ডিও লেটার প্রদানকালে  জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, করোনাভাইরাসের কারণে এই সঙ্ককটকালীন মুহূর্তে সমাজের ধনী ও বিত্তবানদের খেটে খাওয়া দিনমজুর-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।  তিনি বলেন, ধৈর্য্য, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে একযোগে আমাদের সকলকে এই প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে।

 

তিনি বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে সামাজিক মেলামেশা বন্ধ রেখে দূরত্ব বজায় রাখা অন্যতম কার্যকর একটি উপায়। খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষকে বাড়ির বাইরে আসতে নিরুৎসাহিত করতে তিনি জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ