• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

এবার ফলাফল ভালো
রাঙামাটিতে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৬৪ জন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2020   Sunday

এসএসসি পরীক্ষায় গত বছরের চেয়ে এবছর পরীক্ষার ফলাফল ভালো হয়েছে। এ বছর জেলায় পাশের হার হচ্ছে ৭৬ দশমিক ৮৭ শতাংশ। গেল বছর পাশের হার ছিল ৬২শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৬৪ জন শিক্ষার্থী। গেল বছরের ন্যায় জেলার মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে ৫৬জন। 

 

জেলা প্রশাসন কার্যালয় ও জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় জানায়,এ বছর জেলার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮হাজার ৪শ’ ৭৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাশ করেছে ৬হাজার ৫শ’৬৯ জন শিক্ষার্থী। মোটি কেন্দ্র ছিল ১৯টি। এ বছর পাশের হার হচ্ছে ৭৬ দশমিক ৮৭ শতাংশ। গেল বছর পাশের হার ছিল ৬২ শতাংশ। এবারে এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৬৪জন শিক্ষার্থী। জেলায় জিপিএ-৫ পেয়ে প্রথম স্থানে থাকা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কাপ্তাই নৌ-বাহিনী স্কুল। এ প্রতিষ্ঠান থেকে শতভাগ পাশ করেছে। দ্বিতীয় স্থানে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, জিপিএ ৫ পেয়েছে ২২ জন, তৃতীয় স্থানে রয়েছে রাঙামাটি বালিকা উচ্চ বিদ্যালয়, জিপিএ পেয়েছে ২১ জন এবং চতুর্থ স্থানে লেকার্স স্কুল পাবলিক স্কুল এন্ড কলেজ, এ প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পেয়েছে ২০জন। তবে এ প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।


জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা বলেন, গেলবারের চেয়ে এবার রাঙামাটি জেলাতে এসএসসির ফলাফল অনেক ভাল হয়েছে। তবে আরো ভাল করতে হবে। বর্তমান সরকার শিক্ষার প্রতি যেভাবে গুরুত্ব দিয়েছে তাতে শিক্ষার্থীদের আরো ভাল ফলাফল করা উচিৎ। গেলবারের চেয়ে এবার পাশের হার বেড়েছে। সাথে জিপিএ-৫ ও বেড়েছে।


তিনি আরো বলেন,স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা আরো সচেতন হলে রাঙামাটির এসএসসির ফলাফল আরো ভাল হবে। রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে এবার ভাল ফলাফল ও জিপিএ-৫ পাওয়ার পেছনে কারন হচ্ছে যারা পরীক্ষা দিয়েছে তারা বেশীর ভাগ শিক্ষার্থী ওই বিদ্যালয় হতে থ্রি ও ফোর পড়ে এসএসসি পরীক্ষা দিয়েছে। তাই এবার ফলাফল ভাল হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ