• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

কাপ্তাইয়ে করোনার হানা, প্রথমবারের মতো ২ জন সনাক্ত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2020   Monday

শেষ রক্ষা হলো না। অবশেষে রাঙামাটি জেলাধীন কাপ্তাই উপজেলায় হানা দিলো করোনা। রোববার রাতে চট্টগ্রাম থেকে আসা রিপোর্টে জেলায় ২ জন করোনা রোগী সনাক্ত হয়। সনাক্ত হওয়া ২ জন রোগীই কাপ্তাই উপজেলার বাসিন্দা বলে জানান, রাঙামাটি জেলার সিভিল সার্জন দপ্তরে কর্মরত মেডিকেল অফিসার জেলা করোনা বিষযক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল।

 

 কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী জানান, কাপ্তাইয়ে প্রথমবারের মতো আক্রান্ত একজন পুরুষ যিনি কাপ্তাই নৌ-বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জমের একজন কর্মকর্তা। তার শরীরে জ্বর থাকায় সন্দেহবশত তিনি গত ১৯ মে` উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে নমুনা পাঠায়। তখন থেকে তিনি কাপ্তাইয়ের নৌ বাহিনী কলোনিতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বর্তমানে তার শরীরে কোন লক্ষন না থাকায় তিনি নিজ বাসায় থেকে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

 

এদিকে, আক্রান্ত অপর জন একজন মহিলা। তিনি কাপ্তাই শিল্প এলাকার স্বাস্থ্য বিভাগের কমিউনিটি ক্লিনেকের হেলথ প্রোপাইটার পদে কর্মরত আছেন। তারও শরীরে জ্বর থাকায় তিনি গত ১৪ মে নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগের মাধ্যমে চট্টগ্রামে করোনা পরীক্ষাগারে রক্ত পাঠায় বলে জানান কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী। বর্তমানে তার শরীরে অন্য কোন লক্ষন না থাকায় তিনিও তার বাসভবন কাপ্তাই নতুনবাজার এলাকায় হোম কোয়ারেন্টাইন থেকে চিকিৎসা নিচ্ছে।

 

অপরদিকে, সোমবার কাপ্তাই উপজেলা প্রশাসন কর্তৃক সকাল ৭ টায় করোনা আক্রান্ত ওই স্বাস্থ্য কর্মীর বাসা লগডাউন করে দেওয়া হয়েছে বলে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান। তিনি ওই এলাকার বাসিন্দাদের সামাজিক দুরত্ব নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার পরামর্শ দেন।

 

কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, কাপ্তাই পুলিশ ফাঁড়ির সদস্যরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে আক্রান্ত স্বাস্থ্য কর্মীর বাসা লগডাউন করে দিয়েছেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ