• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

একযুগ পর রামগড় প্রেসক্লাবের দুয়ার খুললো কংজরী চৌধুরী’র উদ্যোগে

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2020   Wednesday

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী’র উপস্থিতিতে  বুধবার দীর্ঘ একযুগ পর ঐতিহ্যবাহী রামগড় প্রেসক্লাব ভবনের তালা খোলা হয়েছে। 

 

গেল ১০ মে  রামগড়ের সাংবাদিকতা এবং প্রেসক্লাবকেন্দ্রিক বুদিবধবৃত্তিক কমৃকান্ড এগিয়ে নেয়ার প্রত্যয়ে প্রগতিশীল প্রতিনিধিদের আহ্বানে সাড়া দিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান ক্লাবের তালা খোলার সিদ্ধান্ত নেন।

 

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান  কংজরী চৌধুরী  ১৯৯৩ সালে রামগড় প্রেসক্লাব ভবন নির্মাণে নিজের ভুমিকার কথা স্মরণ করে বলেন, `রামগড়  প্রেসক্লাবের সাথে আমার আবেগ- আত্মার  সম্পর্ক  জড়িয়ে আছে। তৎকালীন স্থানীয়  সরকার পরিষদ চেয়ারম্যান সমীরণ  দেওয়ানের আন্তরিকতায় ভবনটি নির্মাণ করা হয়েছিল। এক্ষেত্রে পরিষদের বেশ কয়েকজন সদস্য (রামগড়ের বাসিন্দা) গুরুত্বপূর্ন ভূমিকা রাখেন।

 

তিনি জানান, রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও পার্বত্য চট্টগ্রামের  অন্যতম প্রবীন সাংবাদিক, মুক্তিযোদ্ধা সুবোধ বিকাশ ত্রিপুরা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন লাভলু,  প্রয়াত সাংবাদিক সমীর দেবনাথের উদ্যোগের ফসল এ প্রেসক্লাব ভবন। দীর্ঘদিন যাবৎ ক্লাবটি বন্ধ থাকাটা অত্যন্ত দুঃখজনক। এতে এখানকার সাংবাদিকরা নিজেরা যেমন ক্ষতিগ্রস্ত  হয়েছেন, তেমনি রামগড়বাসীও  তাঁদের প্রাপ্য অধিকার  হতে বঞ্চিত হয়েছে।

 

জেলা পরিষদের  চেয়ারম্যান  আরও বলেন, `দীর্ঘ বছর পর ক্লাবটি খোলার খবর পেয়ে  খুবই  ভাল লেগেছে,  খুশি হয়েছি।`  নিজেদের দ্বন্ধ বিভেদ  ভুলে গিয়ে  প্রেসক্লাবটি পুনর্জীবিত করে গণ মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি তিনি আহবান জানান।

 

এ সময় অন্যান্যের মধ্যে পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী,  রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান  শের আলী ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম, রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সা: সম্পাদক নিজাম উদ্দিন লাভলু ও সাংবাদিক শুভাশীষ দাশ উপস্থিত  ছিলেন। পরে তিনি করোনা প্রেক্ষিতে স্থানীয়  সাংবাদিকদের আর্থিক প্রণোদনা প্রদান করেন। চেয়ারম্যানকে প্রেস ক্লাবের সাংবাদিকরা তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

 

পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী  প্রেসক্লাব ভবনটি ঘুরে দেখেন। দীর্ঘদিন তালাবদ্ধ  থাকায় জরাজীর্ণ হয়ে পড়া প্রেসক্লাব ভবনের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ