• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে
জুরাছড়িতে ইউনিয়ন পরিষদ ও থানায় পিপিই,মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2020   Monday

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে থানা পুলিশ সদস্য ও ইউনিয়ন পরিষদে সুরক্ষা সামগ্রী হিসেবে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, এন্টিস্যাপটিক সাবান বিতরণ করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।

 

সোমবার স্থানীয় সরকার বিভাগের  ৬ লক্ষ টাকার অর্থায়নে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সময় সামগ্রী থানা প্রতিনিধি ও ইউপি চেয়ারম্যানদের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনন্যা চাকমা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সম্মিতা চাকমা উপস্থিত ছিলেন।

 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান জানান, প্রশাসন ও উপজেলা পরিষদ করোনা ভাইরাসে কর্মহীন ক্ষতিগ্রস্থ্য অসহায়, দরিদ্র, দুস্থ্যদের সার্বিক সহায়তা প্রদান করে যাচ্ছে। ইতি মধ্যে উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় হতে প্রদত্ত খাদ্য সামগ্রী তিন হাজার সাত শত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া শিশু খাদ্য বিতরণ করা হয়েছে ৪১০ পরিবারের মধ্যে।

 

তিনি আরো জানান, ইতিমধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ১২০০ পরিবারকে খাদ্য শস্য, সমাজ সেবা ও উপজেলা পুষ্টি কমিটির পক্ষ থেকে ২২০ পরিবার, উপজেলা কর্মকর্তাদের ব্যক্তিগত উদ্যোগে সংগৃহীত ৫১০ পরিবারকে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক ৫শ পরিবারকে নগদ অর্থ বিতরণ করেছে।

 

মোঃ মাহফুজুর রহমান আরো জানান, করোনায় মধ্যে বৃত্ত অনেক পরিবার রয়েছে, লাইনে দাড়িয়ে ত্রান নিতে সংকোচ করেন। প্রশাসনের হট নাম্বারে এসএমএস কিংবা উপজেলা প্রশাসন জুরাছড়ি (Upazila Administration Jurachari) ফেইজবুক পেইজের ইনবক্সে আবেদন করলেই গোপনে পৌছে যাবে সহায়তা।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ