• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যেগে ত্রান সামগ্রী বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2020   Monday

রাঙামাটিতে  জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যেগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার রাঙামাটি শহরের ভেদভেদীস্থ জেলা কার্যালয়ে আনসার ভিডিপির সদর উপজেলার তিনশ জন দু:স্থ সদস্যদের মাঝে এ ত্রান সমাগ্রী বিতরণ করা হয়।

 

ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা কমান্ড্যানট (অতিরিক্ত দায়িত্ব) মো: তরফদার আলমগীর হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মো: আব্দুল মোন্তাকিম।

 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাঙামাটি জেলা জেলা কমান্ড্যানট (অতিরিক্ত দায়িত্ব) মো: তরফদার আলমগীর হোসেন ত্রাণ বিতরনকালে বলেন, করোনা ভাইরাসের প্রার্দুভাবজনিত কারনে আনসারও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাঙামাটির প্রতি উপজেলায় ৩শ জন ভিডিপি সদস্যদের মধ্যে আমরা এ ত্রান বিতরন করেছি। তিনি বলেন, রাঙামাটি পার্বত্য জেলায় সর্বমোট তিন হাজার জনকে এ ত্রাণ সমাগ্রী  বাহিনীর বিতরণ করা হয়েছে।জেলা কমান্ড্যান্ট আরো বলেণ, এ দুর্যোগকালীন সময়ে আমাদের সদস্যরা যাতে আর্থিক কষ্টে না থাকে এবং খাবারের সংকটে না ভুগে এজন্য বাহিনীর মহাপরিচালক কর্তৃক সারাদেশে প্রত্যেকটা উপজেলায় এ ত্রাণকার্যক্রম হাতে নেয়া হয়েছে।

 

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল,১ কেজি পেয়াজঁ, ২কেজি আলু,ডাল ১ কেজি, তেল ১ লিটার,মাস্ক ১ টি ও সাবান ১টি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ