• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

করোনা প্রতিরোধে মহালছড়িতে উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদক্ষেপ গ্রহন

মিল্টন চাকমা,মহালছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Apr 2020   Tuesday

করোনা প্রতিরোধে মহালছড়িতে উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।  

 

সংশ্লিষ্ট সূত্রে  জানা গেছে, মহালছড়ি উপজেলা প্রশাসন খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ জাতীয় নির্দেশনা এবং  হু-এর গাইড লাইন অনুযায়ী করোনা সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মকভাবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে তা অব্যহত  রেখেছে।  সংশ্লিষ্ট বিভাগ বা দপ্তরের সাথে সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে  মহালছড়ি  উপজেলায় সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ ছাড়াও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যাক্তিবর্গ,  সংবাদকর্মী, জরুরী সেবা প্রদানকারী, সেচ্ছাসেবী সংগঠনসহ সকল কর্মকর্তা ও কর্মচারীরা দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। প্রবাসী ও ঢাকা-চট্টগ্রাম থেকে আগতদের কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য হোম কোয়ারেন্টাইন ছাড়াও দুটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও উপজেলার ইউনিয়ন পর্যায়ে সরকারি বেসরকারি  বিদ্যালয় সমুহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেল হিসেবে চালু রয়েছে। 

 

এদিকে, মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে সন্দেহজনক করোনা আক্রান্ত ব্যক্তিদের নমুনা সংগ্রহের জন্য মেডিকেল টেকনোলজিস্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়েছে। সন্দেহভাজনদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পরীক্ষাগারে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে। 

 

অপরদিকে ইতোমধ্যে মহালছড়িতে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্তকে সভাপতি করে ১০ সদস্য বিশিষ্ট করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া করোনায়  আক্রান্ত মৃত ব্যাক্তিকে দাফন/সৎকার ব্যবস্থাপনার জন্য উপজেলা স্যানিটারি পরিদর্শক  সুরেশ চাকমাকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ধর্নিষ্টা চাকমা জানান,  সরকার ঘোষিত ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী করোনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। তিনি  এ কাজে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ