• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

কারোনা প্রতিরোধে রাঙামাটিতে কর্মহীন ১৪শ সিএনজি চালক ও শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2020   Sunday

আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপিন বলেছেন, বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্ব করোনা ভাইরাস মহামারি প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এই ভাইরাস থেকে জনগণকে রক্ষায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেছেন। করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে এ নির্দেশনা মেনে নিজেকে ও স্বজনকে নিরাপদ রাখার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং সবসময় সতর্ক ও সচেতন থাকুন।

 

করোনা ভাইরাসের কারণে রাঙামাটি শহরের কর্মহীন ১৪শ সিএনজি অটোরিক্সা চালক ও শ্রমিকদের মাঝে রোববার ত্রাণ সামগ্রি বিতরণ উদ্ধোধনী অনুষ্ঠানে দীপংকর তালুকদার এমপি একথা বলেন।
রাঙামাটি বেতার কেন্দ্র এলাকায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সদস্য ও রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতি সভাপতি পরেশ মজুমদার, সহ-সভাপতি কবির আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিমসহ সমিতির অন্যান্য নেতাকর্মীরা।


অনুষ্ঠানে দীপংকর তালুকদার এমপি করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া ১৪শ চালক ও শ্রমিকদের প্রতিজনকে ২৫ কেজি করে চাউল বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন।

 

রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসময় শহিদুজ্জামান মহসিন রোমান বলেন, জেলা প্রশাসন আড়াই মেট্রিক টন খাদ্য শস্য ও ২৫ হাজার টাকা নগদ অর্থ জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতিকে সহযোগিতা করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ