• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বরকলে কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Apr 2020   Saturday
no

no

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত দুর্যোগ মোকাবেলায় রাঙামাটির বরকল উপজেলায়  খেটে-খাওয়া  দিনমজুর ও কর্মহীন পরিবারের মাঝে শনিবার খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

 

বরকল ইউনিয়ন ১ নং ও ২নং ওয়ার্ডের দিনমজুর ও কর্মহীনদের  প্রতি পরিবারকে ৫কেজি করে ৭০কেজি চাল, ডাল ৫০০ গ্রাম করে ৭ কেজি, অালু ১ কেজি করে ১৪ কেজি, পেঁয়াজ ৫০০ গ্রাম করে ৭কেজি ও লবণ ৫০০ গ্রাম করে ৭ কেজি ১৪ পরিবারের মাঝে  ত্রাণ সহায়তা প্রদান  করেন বরকল উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক ।  এসময় বরকল ইউনিয়ন ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য মাইশ্যা প্রু মারমা (সংরক্ষিত)  সহ উপজেলা নির্বাহী অফিসের স্টাফ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।             

         

উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক জানান,বৈশ্বিক করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সারাদেশব্যপী দিনমজুরি,অনাথ,ভিক্ষুক,খেটে-খাওয়া গৃহবন্দী মানুষের মাাঝে সরকারের ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে বরকল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস ঠেকাতে যতটুকু সম্ভব দুর্গম এলাকায় ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অার কেউ যাতে এ সুবিধা থেকে বাদ না পড়ে সেদিক লক্ষ্য রেখে ত্রাণ সহায়তা দিয়ে যাাচ্ছি।  

 

তিনি অারো জানান, ইতোমধ্যে ১৩০ জন খেটে-খাওয়া দিনমজুর, মধবিত্ত ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.   

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ