• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে চম্পক নগর যুব সমাজের উদ্যোগে ত্রাণ বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2020   Friday

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া রাঙামাটি শহরের চম্পক নগরের দিন মুজুরদের ঘরে ঘওে শুক্রবার ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়েছে।

 

চম্পক নগর যুব সমাজের উদ্যোগে  ত্রাণ সমাগ্রী বিতরণ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ ও ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিন। এসময় উপস্থিতি ছিলেন, রাঙামাটি  পৌরসভার মহিলা কাউন্সিলর জুবাইতুন নাহার জেবু,সাংবাদিক এম.কাামাল উদ্দিন,বিশিষ্ট ঠিকাদার মো.রহিম খাঁন,ফাণিচার ব্যবসায়ি আবুল বারেক, মাদক মুক্ত তারুণ্য চাই সংগঠনটির আহবায়ক  মো. হানিফ, চম্পক নগর যুব সমাজের মো.হেলাল উদ্দিন,ঝিষু চৌধুরী, ববি,জয় পাল,মো.আক্রাম শেখ,আবদুল করিম সওদাগর,হাবিবসহ চম্পক নগরের যুব সমাজের  নেতৃবৃন্দরা। চম্পক নগর  সমাজ ও যুব সমাজের পক্ষ থেকে দুই শত জন  হত দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে ৫ কেজি চাউল, ৫শ’গ্রাম সোয়াবিন,৫শ’গ্রাম ডাল,৫শ’গ্রাম লবন,১কেজি আলু বিতরণ করা হয়।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সরকারের আদেশ মেনে সবাইকে ঘরে ঘরে ত্রাণ পৌছিয়ে দাওয়া হবে। কেউ ঘর থেকে বের হবেন না। আপনার ঘরে থাকবেন প্রশাসনের লোকজন এসে আপনার ঘরে ত্রাণ দিয়ে যাবেন। তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের ঘোষণা অক্ষরে অক্ষরে পালন করতে হবে।

 

চম্পক নগর যুব সমাজের পক্ষ থেকে বলা হয়, সামাজিক দূরত্ব বজায় ও করোনা প্রতিরোধে সবাই যেন ঘরে বসে ত্রাণ পায় সে লক্ষে যুব সমাজের এই উদ্যোগ। যারা দরিদ্রসীমার নিচে বসবাস করে এবং খেটে খাওয়া এমন লোকজনের মধ্যে আমরা ত্রাণ বিতরণ করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ