• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

কাপ্তাইয়ে যুবলীগ নেতা খুনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দীপংকর তালুকদার এমপি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2020   Thursday

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন যুবলীগের ৩নং ওয়ার্ড সহ-সভাপতি উ সুই প্রু মারমার (৩০) হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি ।


বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো রাঙামাটি জেলা আওয়ামীলীগের মুখপাত্র সাখাওয়াৎ হোসেন রুবেলের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এই নিন্দা ও প্রতিবাদ জানান জানান।


প্রেস বার্তায় দীপংকর তালুকদার বলেছেন বর্তমানে দেশে করোনা ভাইরাসের সংকটময় মুহুর্তে ঘর থেকে বের হওয়ায় নিষিদ্ধ, এমন অবস্থায়ও হত্যাকান্ড ঘটাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) এর অবৈধ অস্ত্রধারী আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠী। জেএসএস এর সন্ত্রাসীরা দেশের কঠিন পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টায় নিরীহ মানুষ হত্যায় মেতে উঠেছে।


সেনা বাহিনী করোনা মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে, আমরা এই কাজের প্রশংসা করি উল্লেখ করে তিনি আরো বলেন, এই মুহুর্ত্যে করোনা মোকাবেলার পাশাপাশি এখানে অবৈধ অস্ত্রধারী আঞ্চলিক সন্ত্রাসীদের নির্মূল করাও জরুরী। তিনি ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে অবিলস্বে দোষীদের গ্রেফতার এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ