• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

তিন পার্বত্য জেলায় পাহাড়ীদের প্রধান সামাজিক উৎসব পালনে স্থগিতের আদেশ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2020   Thursday

করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধকল্পে তিন পার্বত্য জেলার  পাহাড়ী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব  বিজু-সাংগ্রাইং-বৈসু-বিষু-বিহু-চাংক্রান ও ১লা বৈশাখের (বাংলা  নববর্ষ) সকল ধরনের অনুষ্ঠান ও কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ।

 

গেল বুধবার মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব আব্দুল ওয়াদুদ চৌধুরীর স্বাক্ষরিত  এক পত্রে এই আদেশের কথা জানা গেছে। 

 

ওই আদেশে  উল্লেখ করা হয় করোনা ভাইরাস  জনিত রোগ  বিস্তার রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষে আগামী ১লা বৈশাখের সকল অনুষ্ঠান বা কার্যক্রমসহ তিন পার্বত্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সামাজিক উৎসব বিজু-সাংগ্রাইং-বৈসু-বিষু-বিহু-চাংক্রান স্থগিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

 

জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ জানান, এটি সরকারী আদেশ সবাইকে পালন করতে হবে। ইতোমধ্যে উপজেলায় এ আদেশ কার্যকর করতে নির্দেশ দেয়া হয়েছে।

 

উল্লেখ্য,  প্রতি বছর পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে  তিন পার্বত্য জেলায় বসবাসরত পাহাড়ী সম্প্রদায় ১২ এপ্রিল থেকে তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাইং-বৈসু-বিষু-বিহু-চাংক্রান পালন করে থাকে।  পার্বত্য চট্টগ্রামের (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ১৪টি ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড়ি জাতিসত্তাদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসবটির উচ্চারনগতভাবে বিভিন্ন নামের পালন করলেও এর নিবেদন কিন্তু একই। তাই এ উৎসবটি পাহাড়িদের শুধু আনন্দের নয়, পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের সামাজিক, রাজনৈতিক অর্থনৈতিক, ঐক্য ও মৈত্রী বন্ধনের প্রতীকও বটে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ