• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

বরকলে কর্মহীন পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Apr 2020   Wednesday

করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া রাঙামাটির দুর্গম বরকল উপজেলায় লোকজনদের মাঝে বুধবার ত্রাণ বিতরণ করেছে জেলা পরিষদ।

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা পরিষদেও সহযোগিতায় বরকল উপজেলার সুভলং বাজার ও বরকল সদর বাজারে পৃথকভাবে ৫টি ইউনিয়নের ২৬২টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে বিকরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া এবং রাঙামাটি জেলা পরিষদের প্রাক্তন সদস্য ও বরকল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সবির কুমার চাকমা।

 

ত্রান সামগ্রি বিতরণকালে সুভলং সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ আমিনুর, বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, সুভলং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধু মিলন চাকমা, ভুষনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন, ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা’সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

বিতরণকৃত ত্রাণ সামগ্রির মধ্যে রয়েছে ৬কেজি চাল,  ১কেজি ডাল, ১লিটার তেল,  ১কেজি লবন,  ১কেজি আলু, সাবান’সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।

 

খাদ্য বিতরণকালে জেলা পরিষদের প্রাক্তন সদস্য সবির কুমার চাকমা বলেন, এসব খাদ্যশষ্য যাতে সবাইয়ের ঘরে ঘরে পৌছে যায় তার জন্য রাঙামাটি জেলার ৫০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের কাছে পৌছে দিচ্ছে জেলা পরিষদের পক্ষ থেকে। কারন উপজেলা প্রশাসন সেনাবাহিনী’সহ বিভিন্ন প্রতিষ্ঠান এই খাদ্যসামগ্রী বিতরণ করছে। যাতে কেউ বার বার পাবে কেউ একবারও পাবে না এটা যাতে না হয়। তার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের একটু দায়িত্ব নিয়ে কাজ করার আহবান জানান তিনি।

 

জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা মাঠে নেমেছি। প্রতিটি জনগনের বাড়ী বাড়ী যাতে খাদ্যশষ্য পৌছে যায় তার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের কাজ করতে হবে। তিনি সকলকে নিজ নিজ দুরত্ব বজায় রেখে নিজ বাসাবাড়ীতে থাকার জন্য অনুরোধ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ