• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

করোনায় বিপাকে খাগড়াছড়ির ২৫ জন পত্রিকা হকার

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Apr 2020   Wednesday

করোনা কোভিট-১৯ এর কারনে অঘোষিত লক ডাইন চলছে খাগড়াছড়িতে বুধবারও বন্ধ রয়েছে সকল ধরনের দোকানপাট। অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হচ্ছেন না। এরই মধ্যে বিপাকে পড়েছেন খাগড়াছড়ি জেলার ২৫ জন হকার। তারা সারা বছর পত্রিকা বিক্রি করে সংসার চালালেও  গুপরিবহন বন্ধ থাকায় সপ্তাহ ধরেই বেকার। সরকার ঘোষিত সাধারণ ছুটির পর থেকে বন্ধ রয়েছে তাদের পত্রিকা বিক্রি। এই আপদকালীন সময়ে তারা সরকার ও বিত্তবানদের সহযোগীতা চেয়েছেন। আর তা নাহলে তাঁদের পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।


খাগড়াছড়ি সংবাদপত্র  হকার সমিতির নেতা মোঃ মানিক ও তুষার বলেন, পত্রিকা বিক্রি করা ছাড়া আর অন্য কোন কাজ নেই। পত্রিকা বিক্রি করে অন্য কাজ করার মতো সময় ও সুযোগ নেই তাদের। কারণ সকালে পত্রিকা বিলি করে বিকালে আবার গিয়ে টাকা উঠাতে হয়।


খাগড়াছড়ির সংবাদপত্র এজেন্ট রতন কুমার দে জানান, খাগড়াছড়ির অধিকাংশ আবাসিক এলাকা গুলো নিজ উদ্যোগে লক ডাইন করেছে। অন্য কাউকে ঢুকতে দিচ্ছে না। তাই এই সময়টা হকারা পুরোপুরি বেকার। নেই কোন কামায়। তাই তারা পত্রিকা মালিক, সরকার ও বিত্তবানদের কাছে এই আপদ সহকালীন সময়টাতে সযোগীতা চেয়েছেন।


এ বিষয়ে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম এই আপদ কালীন সময়ে পত্রিকা হকারদের সাহায্যের জন্য বিত্তবান ও সরকার ও স্থানীয় প্রশাসনের  নিকট দাবী জানিয়েছে।
অন্যদিকে  খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিএসও-টু (আই) মেজর মো: সালাহউদ্দিন জানিয়েছেন, সংবাদপত্র হকারদের পাশে আমরা যথাসাধ্য দাঁড়ানোর চেষ্টা থাকবে।


জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, গণমাধ্যমের প্রাণ হলেন হকাররা। ঝড়বৃষ্টি মাথায় নিয়েই তাঁদের দৈনন্দিন কর্ম। খাগড়াছড়ি জেলা প্রশাসন হকারদের অবশ্যই প্রয়োজনীয় সহযোগিতা করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ