• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

এডিবি টিমের সদস্যদের সাথে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2020   Wednesday

বুধবার  এশিয়া উন্নয়ন ব্যাংক টিমের সদস্যরা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছেন।

 

জেলা পরিষদ চেয়ারম্যান অফিস কক্ষে পরিষদ চেয়রম্যান বৃষকেতু চাকমা ছাড়াও পরিষদের সদস্য ত্রিদিব কান্তি দাশ, নির্বাহী প্রকৌশলী(ভারপ্রাপ্ত) বিরল বড়–য়া এবং জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।   অপরদিকে এডিবির পক্ষে টিম লিডার বেনারদুস গেরারদুস মারিয়া ঐতিজেস এর নেতৃত্বে টিমের অন্যান্য সদস্যরা হলেন এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের প্রিন্সিপাল ওয়াটার রিসোর্স স্পেশালিস্ট সনৎ ডি রানাওনা, এসোসিয়েট পোর্টফোলিও ম্যানেজমেন্ট অফিসার সায়েদুল হক, ২য় পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক সুকৃতি রঞ্জন চাকমা, প্রকল্প সমন্বয়ক দয়াল কুমার চাকমা ও উপ প্রকল্প পরিচালক পুষ্পধন চাকমা।

 

সাক্ষাৎকালে প্রতিনিধিদল জানান, পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্পের ২য় পর্যায়ের কার্যক্রম শেষ হতে চলেছে। বর্তমানে ৩য় পর্যায়ের প্রকল্প পরিকল্পনা করার জন্য কাজ শুরু হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্পের অন্যতম অংশীদার হওয়ায় প্রকল্পের পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা বিনিময়ের জন্য তাদের এ সফর।

 

চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্পটি এ জেলার আর্থ-সামাজিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখেছে। তৃতীয় পর্যায়ের কাজের পরিকল্পনা করার সময় যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, কৃষি সুবিধা বৃদ্ধিতে কার্যক্রম গ্রহণ, দুর্গম অঞ্চলের মানুষের সুপেয় পানি পাওয়ার সুযোগ সৃষ্টিসহ সেচের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং জলবায়ু মোকাবেলায় কার্যক্রম গ্রহণ করার জন্য তিনি প্রস্তাব রাখেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ