• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

বরকলে শীতার্তদের মাঝে রাঙামাটি জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2020   Wednesday

মাঘের তীব্র শীতে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে রাঙামাটির দূর্গম প্রত্যান্ত এলাকায় থাকা মানুষেদের। পাতলা কম্বল কিংবা চাদর দিয়েই কোনোমতে শীত নিবারণের চেষ্টা তাদের। দেশের সব জায়গার মতো রাঙামাটির বরকল উপজেলার দূর্গম এলাকায়ও বাস করছেন এমন অসহায়, দুঃস্থ মানুষ। এই শীতে তাদের উষ্ণতা দিতে প্রতিবছরের ন্যয় এবছরও এগিয়ে এসেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

 

বুধবার বরকল ভুষনছড়া ইউনিয়ন পরিষদে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া’র নেতৃত্বে পরিষদের পক্ষ থেকে বিভিন্ন এলাকার প্রায় শতাধিক ছিন্নমূল শিশু, নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরকল উপজেলার ৪নং ভুষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন। এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন সদস্য সবির কুমার চাকমা’সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

শীতবস্ত্র বিতরণকালে পরিষদ সদস্য রেমলিয়ানা বলেন, মাঘ মাসের শীতের রাতে শীতবস্ত্র ছাড়া অনেক কষ্টে প্রত্যান্ত এলাকার মানুষগুলো কষ্টে রাত কাটায়। তাদের কষ্ট লাঘব করার জন্য পরিষদ প্রতিবছরের ন্যয় এবছরও শীতবস্ত্র বিতরণ করছে। পর্যায়ক্রমে পরিষদ জেলার গরিব, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে। তিনি বলেন, জেলা পরিষদের ন্যয় সমাজের বিত্তবান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দল এই দুঃস্থদের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে এগিয়ে আসলে সমাজের দুঃস্থ অসহায় মানুষগুলো উপকৃত হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ