• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে চাকমা ভাষার লিপি বানান ও উচ্চারণরীতির বৈজ্ঞানিক সমীক্ষা বইয়ের মোড়ক উন্মোচন

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Feb 2020   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে ডা. সম্ভুনাথ চাকমার লেখা চাকমা ভাষার লিপি বানান ও উচ্চারণরীতির বৈজ্ঞানিক সমীক্ষা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

 

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ফিবেগ সাংস্কৃতিক একাডেমী ও চাঙমা ল্যাঙ্গুয়েজ ইনষ্টিটিউটের উদ্যোগে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড হোমিওপ্যাথিক এসোসিয়েশনের বাংলাদেশের সভাপতি ও বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. রুুপম দেওয়ান, রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা পরিণয় চাকমা, বিশিষ্ট সংগীত শিল্পী রনজিত দেওয়ান, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, পার্বত্য চট্টগ্রাম লেখক ফোরামের সাধারন সম্পাদক আনন্দ জ্যোতি চাকমা। স্বাগত বক্তব্যে ও চাকমা ভাষার লিপি বানান ও উচ্চারণরীতির বৈজ্ঞানিক সমীক্ষা বইয়ের সংক্ষিপ্ত কথা তুলে ধরেন ডা. সম্ভুনাথ চাকমা।


অনুষ্ঠানের শুরুতে চাকমা রাজা দেবাশীষ রায়সহ অন্যান্য অতিথিরা চাকমা ভাষার লিপি বানান ও উচ্চারণরীতির বৈজ্ঞানিক সমীক্ষা বইয়ের মোড়ক উন্মোচন করেন। নতুন এই বইয়ের চাকমা ভাষার লিপি বানান ও উচ্চারণরীতির কিভাবে করতে হয় তার বিশদ বর্ননা করা হয়েছে।


অনুষ্ঠানে বক্তারা চাকমা ভাষার লিপি বানান ও উচ্চারণরীতির বৈজ্ঞানিক সমীক্ষা বই প্রকাশের প্রশংসা করে বলেন বইটি সময়োপযোগীভাবে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বইটি চাকমা ভাষাকে আরো সম্মৃদ্ধি করবে এবং যারা চাকমা ভাষার উপর গবেষনা করবেন তাদের অনেক উপকারে আসবে।


প্রধান অতিথির বক্তব্যে চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায় বলেন, চাকমা ভাষার যে মূল কথাগুলো রয়েছে সেগুলো যেনো হারিয়ে না যায়। এই মূল কথাগুলো ঠিকিয়ে রাখতে হবে সবাইকে।


তিনি বইয়ের উচ্চারণ ও বানানের কথা উল্লেখ করে আরো বলেন, এখানে কিছু কিছ্ ুউচ্চারণের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিছুটা ভূলদ্রুতি থাকবে, কারণ উচ্চারণের ক্ষেত্রে বাংলা শব্দ কিছুটা মিশ্রন করা হয়েছে। তবে এখানে হতাশ হওয়ার কিছুই নেই। আলোচনা-সমালোচনা করলে পরিশুদ্ধ হবে।


তিনি আরো বলেন, পাশ^বর্তী দেশের রাজ্যেতে চাকমা ভাষায় লেখা অনেক বই রয়েছে সেগুলো থেকে গবেষনা করা যেতে পারে। তাছাড়া চাকমা রাজ দরবারে ১৮০০ সালের নথি রয়েছে, সেখান থেকেও গবেষনা করা যেতে পারে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ