• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

খাগড়াছড়িতে ফারুক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Feb 2020   Tuesday

খাগড়াছড়িতে মাহেন্দ্র গাড়ি চালক ফারুক হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছে সিএনজি মাহেন্দ্র মালিক এবং শ্রমিক সংগঠনে।


জেলা শহরের শাপলা চত্বর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা সিএনজি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম, মাহেন্দ্র কল্যাণ সমিতির আহ্বায়ক জয়েস চাকমা,সাধারণ সম্পাদক মো. মামুন,মহালছড়ি সিএনজি ও মাহেন্দ্র সমিতির সভাপতি বিপুল চৌধুরী বক্তব্য রাখেন।


এসময় বক্তারা আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে ফারুক হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন। এবং ভবিষ্যতে যাতে আর কোন মাহিন্দ্র ও সিএন্ডজি ড্্রাইভারকে অকালে প্রাণ হারাতে না হয় সেই জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করেন বক্তারা।


উল্লেখ্য, গেল ফেব্রুয়ারি সকালে মহালছড়ি থেকে ভাড়া নিয়ে আলুটিলা যাস ফারুক। এরপর থেকে তার কোন খোঁজ ছিলনা। এই নিয়ে পরিবার থেকে মহালছড়ি ও খাগড়াছড়ি থানায় মৌখিকভাবে জানানো হয়। পরে গত ২ ফেব্রুয়ারি খাগড়াছড়ির মাটিরাঙ্গার ১০ নাম্বার ভাঙ্গাব্রীজ এলাকার পাহাড়ের ঢালু থেকে মাহেন্দ্র চালক ফারুকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ