• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়িতে ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস, জেনারেটর বিতরণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2019   Thursday

জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের বালিশ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস, জেনারেটর বিতরণ, পূর্ব পাড়া পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহকরণ প্রকল্প  উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বালিশ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন খেলাধুলার পুরুস্কার বিতরণকালে ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস, জেনারেটর বিতরণ, পূর্ব পাড়া পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহকরণ প্রকল্প উদ্ভোধন করা হয়।

 

এ সময় বনযোগীছড়া ইউনিয়নের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো.মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যার রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা উপস্থিত ছিলেন।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সুরেশ কুমার চাকমা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই। সুতরাং আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি দুর্গম এলাকার শিক্ষার প্রসার ঘটাতে।

 

তিনি আরো বলেন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হলে প্রান্তিক এলাকায় অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। তাই আগামীতে জুরাছড়ি হতে বালিশ পাড়া সংযোগ রাস্তা উন্নয়নে উপজেলা পরিষদ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ