• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

শিক্ষা প্রসারের পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-দীপংকর তালুকদারএমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2019   Friday

পার্বত্য চট্টগ্রামে শিক্ষা প্রসারের পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য প্রতিটি পরিবারকে তাদের নিজ নিজ সন্তানেরা যাতে সুশিক্ষিত ও অসাম্প্রদায়িক চেতনার আদর্শ ধারন করে বেড়ে উঠে সে ব্যাপারে সচেতন থাকতে হবে। ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে হবে।


শুক্রবার লংগদু উপজেলাধিন বিজিবি’র রাজ নগর জোন, গুলশাখালী ইউনিয়ন পরিষদ, বর্ডার গার্ড মডেল কলেজ, গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয় ও সীমান্তপ্রহরী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ছাত্র-ছাত্রী, অভিভাবকদের ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ এর বিষয়ে সচেতনতা মূলক অনুষ্ঠান ও গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয়কে পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয় হিসেবে ভুক্তিতে অবদান রাখায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এম পি উপরোক্ত কথা বলেন।


এতে সভাপতিত্ব করেন গুলশাখালী বর্ডার গার্ড মডেল কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও বিজিবি রাজনগর জোন কমান্ডার লেঃ কর্ণেল এম এম গোলাম মোহায়মেন পিএসসি। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল বারেক সরকার, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অং সুই প্রু চৌধুরী, মনোয়ারা আক্তার জাহান, ৩ নং গুলাশাখালী ইউপি চেয়ারম্যান মোঃ আবু নাছির, গুলশাখালী পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, গুলশাখালী ইউপি আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষানুরাগি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবদুর রহিম, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ রকিব হোসেন। এতে অন্যান্যের ছিলেন, ৬ নং মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আবদুল আলী, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, মাইনীমুখ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস রফিকুন্নেসা, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন প্রমুখ।


এরপূর্বে সকালে প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি লংগদু তিন টিলা বন বিহারের নব নির্মিত ভবন ও লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ছাত্রী নিবাস উদ্বোধন করেন।


উল্লেখ্য, এবার রাঙামাটির লংগদু উপজেলায় মোট পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয়। সেগুলো হলো, মাইনীমুখ মডেল উচ্চ বিদ্যালয়, গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, লংগদু বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা, কালাপাকুজ্জ্যা সেনা মৈত্রী জুনিয়র বিদ্যালয় ও মাইনীমুখ আলিম মাদ্রাসা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ