• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2019   Thursday

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা লাল সবুজের এই বাংলাদেশ পেয়েছি। তাই আগামী ১৫ ডিসেম্বর হতে ১৭ ডিসেম্বর পর্যন্ত  ৩ দিনব্যাপী কাপ্তাই উপজেলা পর্যায়ে বর্নাঢ্য আয়োজনে বিজয় দিবসের বিভিন্ন কর্মসুচী পালন করা হবে। বৃহস্পতিবার(২৮ নভেম্বর) মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল একথা বলেন।

 

  উপজেলা রেস্ট হাউজে অনুষ্ঠিত সভায় বিজয় দিবস উদযাপনে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এরমধ্যে ১৫ ডিসেম্বর কাপ্তাই প্রকল্প এলাকায় শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে কর্মসুচী শুরু হবে। ওইদিন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে শিশু কিশোরদের চিত্রাংকন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। ১৬ ডিসেম্বর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবসের কর্মসুচী শুরু হবে। ওই দিন উপজেলা সদর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সম্মাননা, মহিলা ও পুরুষদের ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।বিজয় দিবসের দিন বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। 

 

এছাড়া, দিবসটি উপলক্ষে ৩ দিনব্যাপী কাপ্তাই তথ্য অফিস মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে।প্রস্ততি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এতে  সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আ`লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন বাবু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ফনিন্দ্র লাল ত্রিপুরা, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্তসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন এনজিও সমুহের প্রতিনিধিরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ