• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

আগামী ২৮ মার্চ থেকে রাঙামাটি মেডিকেল কলেজের পাঠদান কার্যক্রম শুরুর বিষয়ে জরুরী বৈঠক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2015   Wednesday

আগামী ২৮ মার্চ থেকে রাঙামাটি মেডিকেল কলেজের পাঠদান কার্যক্রম শুরুর বিষয়ে বুধবার জেলা প্রশাসন, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও সামাজিক প্রতিনিধিদের নিয়ে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসন সন্মেলন কক্ষে এক জরুরী বৈঠকে  প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ  ফিরোজা বেগম চিনু। জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি সদর সেনা জোন কমান্ডার মানিক শামসু্িদ্দন মোহাম্মদ মঈন, সিভিল সার্জন ডাঃ স্নেহ কুমার চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফ উদ্দিন,আহম্মেদ, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ টিপু সুলতান,  রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান, সাংবাদিক সুনীল কান্তি দে প্রমুখ। 

 

বৈঠকে সাংসদ ফিরোজা বেগম চিনু পার্বত্য জনগনের কাছে সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত না হয়ে সরকারের ভালো কাজে সহযোগিতা করে পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মেডিকেল কলেজের বিরোধীতাকারীদের অনুরোধ জানিয়েছেন।  তিনি আরও বলেন, সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নে কাজ করতে খুবই আগ্রহী। সরকারের ভালো কাজ গুলোকে কোন ভাবে বিরোধীতা না করে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে পার্বত্য অঞ্চলের জনগন উপকৃত হবে।

 

জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন বলেন, মেডিকেল কলেজ রাঙামাটিতে প্রতিষ্ঠিত হয়েছে এটি আমাদের পার্বত্য বাসীর জন্য অনেক বড়ো পাওয়ায়। সঠিক সময়ে ক্লাস শুরু করতে না পারায় এই কলেজের ছাত্র ছাত্রীরা অনেক পিছিয়ে আছে। এই ক্ষতি শিক্ষকদের পুড়িয়ে দিতে হবে। তিনি বলেন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে একটি সরকারের একটি বড় অর্জণ। মেডিকেল কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়ে কোন সংশয় হবে  না। তিনি বলেন, মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদের নিরাপত্তা শুধু সরকার দিবে না পার্বত্য অঞ্চলের জনগন শিক্ষক ও ছাত্রীদের নিরাপত্তা দিবে।

 

পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান, সামন্য ইস্যু নিয়ে পার্বত্য অঞ্চলে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে একটি মহল। তিনি বলেন, মেডিকেল কলেজ নিয়ে কোন ধরনের বিশৃঙ্খলা মেনে নেয়া হবে না। তিনি বলেন, যে বা যারা মেডিকেল কলেজ নিয়ে বিশৃঙ্খলা করবে সে যে দল বা যে গোষ্ঠীরই হোক না কনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সভায় নেতৃবৃন্দ বলেন, মেডিকেল কলেজ পার্বত্য অঞ্চলের একজন একটি অহংকার। এই মেডিকেল কলেজের মাধ্যমে আমাদের এই অঞ্চলের স্বাস্থ্য সেবার মান দিন দিন বৃদ্ধি পাবে। বক্তারা বলেন, কোন ধরনের বিরোধিতা করে নয় সহযোগিতার মাধ্যমে এই কলেজের সাফল্য কামনা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

 

উল্লেখ্য, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ অন্যান্য কয়েকটি সংগঠন পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার সার্বিক অগ্রগতি না হওয়া পর্যন্ত রাঙামাটিতে মেডিকেল কলেজ স্থাপনসহ যাবতীয় কার্যক্রম স্থগিতের দাবি জানিয়ে আসছিল। সর্বশেষ গত ১০ জানুয়ারী প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সের মাধ্যেমে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। এর প্রতিবাদে ওই দিন রাঙামাটি জেলায় অবরোধের ডাক দেয় পাহাড়ী ছাত্র পরিষদ। এ অবরোধকে কেন্দ্র করে শহরে সাম্প্রদায়িক সহিংসতার রুপ নেয় এবং প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৪৪ এবং পরবর্তীতে কারফিউ জারি করা হয়। এর পর থেকে মেডিকেল কলেজের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ