• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বান্দরবানে শতাধিক বাগানমালিকসহ দশ হাজার কাঠ শ্রমিক-কর্মচারী পড়েছেন বিপাকে

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2015   Tuesday

বান্দরবানে ব্যক্তিমালিকানার বন বাগানের জোত পারিমিট ও বৈধভাবে কাঠ সরবরাহের বিরদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র শুরু হওয়ায় পাহাড়ের প্রায় ১০ হাজার শ্রমিক-কর্মচারীসহ দুর্গম এলাকার শতাধিক আদিবাসী বাগান মালিকরা বিপাকে পড়েছেন।

 

চলমান বৈধ জোতপারমিট ও কাঠ ব্যবসার বিরুদ্ধে ইদানিং কুচক্রি মহল ষড়যন্ত্র শুরু করেছে। ঢাকার একটি দৈনিক পত্রিকা ওইসব কুচক্রি মহলের যোগসাজশে অপপ্রচার ও উদ্দেশ্যমুলক মিথ্যা সংবাদ পরিবেশন করে শান্ত পরিবেশকে অশান্ত করে তোলার হীন প্রচেষ্টা চালাচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন সচেতন নাগরিকরা। এতে অবৈধ কাঠ পাচারকারী চক্র সক্রিয়  হয়ে উঠবে এবং সরকারি বনজ সম্পদ রক্ষাকরা কঠিন হয়ে পড়তে পারে বলেও শংকা প্রকাশ করেছেন বন বাগানের মালিকরা।

 

জেলার রুমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারমম্যান এবং বম আদিবাসী নেতা জিমসিয়াম বম এবং থানছি উপজেলর সাংবাদিক অনুপম মারমা জানান, ব্যক্তিমালিকানাধীন বনজ বাগান থেকে সরকারি বিধিমোতাবেক পরিপক্ক বনজ সম্পদ কর্তন,আহরণ এবং সরবরাহের কার্যক্রম প্রচলিত নিয়মেই চলে আসছে দীর্ঘদিন ধরে।

 

রুমা বটতলী পাড়ার বাগান মালিক সামং মারমা ও কাঠ ব্যাবসায়ী আকাশ চৌধুরী জানান, সরেজমিন তদন্ত সাপেক্ষে প্রশাসন ও বন বিভাগের ইস্যুকৃত বৈধ পারমিট ও টিপি ব্যবহারের মাধ্যমে নদী ও সড়কপথে স্থাপিত বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী, বিজিবি,পুলিশ ও বন বিভাগের চেক পোষ্টের কর্মকর্তাদের পরীক্ষণ ভিত্তিতেই কাঠ সরবরাহ হচ্ছে জেলা সদরে। ফলে অবৈধ কাঠ পাচার বন্ধ হওয়ার পাশপাশি জেলার রুমা, থানছি এবং রোয়াংছড়ি উপজেলার প্রায় ৯০ শতাংশ আদিবাসী বাগান মালিকরা তাদেরই সৃজিত বন বাগানের গাছ ও কাঠ বিক্রিত অর্থে জীবন জীবিকা নির্বাহ এবং সন্তানদের লেখাপড়ার কাজে অর্থযোগান দিতে সক্ষম হচ্ছেন।

 

থানছি মদুকসে পাড়া বাগানের মালিক চিংসা মারমা বলেন, জোতপারমিটের মাধ্যমে বৈধভাবে তারা নিজের বাগানের গাছপালা বিক্রি করে আসছেন। এ অবস্থা কোন কারণে রুদ্ধ হয়ে গেলে এলাকার কাঠের সাথে সম্পৃক্ত প্রায় ১০ হাজার শ্রমিক-কর্মচারী এবং শতাধিক বাগান মালিক চরম অর্থসংকটের সম্মুখিন হবেন। ফলে দেখা দিতে পারে চরম অস্থিরতা ।

 

বান্দরবান পাল্পউড প্লান্টেশন বনবিভাগরে বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম স্বাক্ষরিত এক  সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ ও নির্দেশনায় এবং স্থানীয় প্রশাসনের আইনি সহযোগিতার মাধ্যমে জেলায় চালু রয়েছে জোতপারমিট প্রথা। তারই ভিত্তিতে রুমা,থানছি,রোয়াংছড়ি ও আলীকদম উপজেলার নানাস্থান থেকে পাহাড়িদের ব্যক্তিমালিকানার বন বাগান থেকে সম্পুর্ণ বৈধভাবেই পরিপক্ক গাছ কর্তন,আহরণ এবং সরবরাহ করা হয় জেলা সদরসহ দেশের বিভিন্ন এলাকায়। ফলে এখানে সাংগু ও মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চল থেকে বা সরকারি বন বাগানের কোন গাছপালা কর্তন বা পাচারের কোন সুযোগ নেই। বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তাদের অহেতুল হয়রানি ও সুনাম ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যেই অপপ্রচার চালানো হচ্ছে।

 

তিনি আরও জানান, এসব এলাকায় নিয়োজিত বন কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তারা সদায় প্রস্তুত রয়েছেন সরকারি বন রক্ষায় এবং যে কোন ধরনের অবৈধ কাঠ আটকে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ