• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

লামায় জবাই করে গৃহবধূকে হত্যা

লামা প্রতিনিধি(বান্দরবান) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2019   Sunday

বান্দরবানের লামায় গোলাপী বেগম (৪৮) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়াংডের দুর্গম পাহাড়ি চিউনী খালপাড়া এলাকায় শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত গোলাপী বেগম ওই এলাকার বাসিন্দা মো. শাহজাহানের স্ত্রী।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে গোলাপী বেগম তার ৪বছরের এক নাতি আমেনাসহ তার ৬বছরের ছোট মেয়ে আছিয়াকে নিয়ে তার নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে জবাই করে পালিয়ে যায়। ভোরে নামাজ পড়তে উঠে পরিবারের অন্য সদস্যরা দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে তার গলাকাটা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে গৃহবধু গোলাপী বেগমের লাশ উদ্ধার করা হয়।

 

স্থানী প্রতিবেশি সূত্রে জানা গেছে, নিহতের স্বামী মো. শাহজাহান রাতে ছোট বউ এর বাসায় ছিল বলে তারা জানান। এদিকে লাশের পাশে যে ধারালো দা পাওয়া গেছে সেটি ওই ঘরের বলেও জানান তিনি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু কুমার সেন। তিনি বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। কি কারণে দুর্বৃত্তরা গোলাপী বেগমকে হত্যার শিকার হয়েছে তা এখনো জানা যায়নি।

 

এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা রাজু নাহার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটানাটি শুনার পর ঘটনাস্থলে পুলিশ গোলাপী বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কি কারণে গোলাপী বেগম হত্যার শিকার হয়েছে তা প্রাথমিক ভাবে জানা যায়নি। তবে বিষয়টি উদঘাটনের চেষ্টা চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.   

ads
ads
আর্কাইভ