• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খাগড়াছড়িতে কারাতে বেল্ট গ্রেডিং অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2015   Monday

রোববার খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়ে গেল প্রথমবারের কারাতে বেল্ট গ্রেডিং অনুষ্ঠান।


সরকারী শিশু পরিবার প্রাঙ্গনে কারাতেকাদের বেল্ট পরীক্ষা নেন জাতীয় কারাতে প্রশিক্ষক ও রেফারী সেনসি লে.কর্ণেল আলী রেজা ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য সেনসি আজহার হীরা। বেল্ট প্রদান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


খাগড়াছড়ি সিতোরিউ কারাতে (খাসিকা) উন্নয়ন সংস্থা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল আলী রেজা,পিএসসি। সমাজসেবা বিভাগের উপ-পরিচালক অমল বিকাশ চাকমা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জোনের নবাগত কমান্ডার লে. কর্ণেল হাসান মাহমুদ, পিএসসি, এমডিএস’র অধিনায়ক লে. কর্ণেল হামিদ, খাগড়াছড়ি ক্যান্ট-পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে.কর্ণেল মনির, দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া।


সেনসি আজহার হীরার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সরকারী শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক মোঃ শাহজাহান আখন্দ।


আলোচনার পর খাগড়াছড়ি সরকারী শিশু পরিবার ও খাসিকা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সেনসি লে. কর্ণেল আলী রেজাকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়। এবং তার বদলী জনিত কারণে নতুন কর্মময় জীবনের সফলতা কামনা করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে সেনসি লে.কর্ণেল আলী রেজা বলেন, শুধু শরীর গঠনের জন্য নয় জীবন গঠনের জন্য কারাতে শিখতে হবে। জীবনে বড় হতে হলে লেখাপড়া, মেধা ও মননে দক্ষতা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, কারাতে মানুষের দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ ও মানসিক বিকাশে সাহায্য করে। অনুষ্ঠানের শুরুতে কারাতে ডিসপ্লে ও পরে সরকারী শিশু পরিবারের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ