• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

সাবেক উপজেলা চেয়ারম্যানসহ পানছড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত তিন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2019   Sunday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন চিকিৎসাধীন রয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে ডেঙ্গু জ্বর নিশ্চিত করেছে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা: সনজীব ত্রিপুরা জানান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, তার সহধর্মিনী তটিনী চাকমা ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মনিরুজ্জামান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা সবাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত। প্রাথমিক এই জ্বরে প্যারসিটেমলের পাশাপাশি লিকুইড খাবার চলছে। প্রযোজ্য ক্ষেত্রে স্যালাইনের মাধ্যমে ঔষধ দেয়া হবে।

 

তিনি আরো জানান, হিমোরেজিক জ্বর হলে রক্তক্ষরন হয় এবং সে জটিলতা থেকে ডেঙ্গু সক সিনড্রোন হয়। তখন রোগী অজ্ঞান হতে পারে। এসব রোগীকে সাধারনত এখানে রাখা হয়না। সদর হাসপাতালে পাঠানো হয়। তিনি বাড়ির আশ-পাশ পরিস্কার পরিচ্ছন্ন রেখে কোথাও যাতে পানি জমা হতে না পারে সেদিকে সবাইকে সচেতন থাকার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ