• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বরকলে প্রধান শিক্ষকদের মাসিক সভা

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Sep 2019   Thursday

রাঙামাটির বরকলে বৃহস্পতিবার প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক অালোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।   

 

উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অাব্দুল হান্নান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার প্রাথমিক  সহকারী শিক্ষা অফিসার মোঃ রবিউল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মোর্শেদ অালম ।

 

এসময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাঙ্গা মারমা,  অাখি তালুকদার ও হিতৈষী চাকমা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি বক্তব্য মোঃ রবিউল হোসেন বলেন,মানুষ সামাজিক জীব। তাই মানবিক ও সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়তে হবে। 

 

তিনি বলেন মানুষ গড়ার কারিগর হলেন শিক্ষক। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের যেমনি দায়িত্ব পালন করা দরকার তেমনি মায়ের ভূমিকাও অতুলনীয় বলে তিনি মতামত প্রকাশ করেন। 

 

তিনি অারো বলেন সন্তানদের প্রথম ও সর্বশ্রেষ্ঠ শিক্ষক হচ্ছেন মা। অার সন্তানদের দায়িত্ববান হতে সঠিক শিক্ষা দিতে হবে বলে পরামর্শ দেন জেলা প্রাথমিক  সহকারী শিক্ষা অফিসার রবিউল হোসেন। 

 

তিনি অারো বলেন, ভালো কাজে পৃথিবীতে কোন সীমারেখা নেই এবং মানুষকে সম্মান করা পৃথিবীতে বড় কিছু নেই। সেক্ষেত্রে বরকল উপজেলায় অবকাঠামো উন্নয়ন ব্যবস্থায় সুবিধা অসুবিধাগুলো শিক্ষকদের নজরে আনার নির্দেশ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ