• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

আশুলিয়ায় মারমা গৃহবধুকে গণধর্ষণের ঘটনায় হিল উইমেন্স ফেডারেশনের উদ্বেগ ও নিন্দা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2019   Monday

ঢাকার সাভারের আশুলিয়ায় ডেন্ডাবরে নতুন পাড়া এলাকায় স্বামীকে আটকে রেখে মারমা সম্প্রদায়ের এক পাহাড়ি নারীকে জোরপূর্বক গণধর্ষণের ঘটনায় ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ‘হিল উইমেন্স ফেডারেশন।

 

সোমবার হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ও শিশুরা এক বিভীষিকাময় দিন পার করছে। ধর্ষণের ক্ষেত্রে বিচারহীনতার সবচেয়ে বড় শিকার বাক-শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধী, সংখ্যালঘু সম্প্রদায়, দলিত, চা-শ্রমিক ও দরিদ্রসহ সকল প্রান্তিক নারীরা। বিচারহীনতা সংস্কৃতি ও বিচারের দীর্ঘসূত্রতার কারণে নারী ও শিশুদের উপর এই ঘৃণ্য পাশবিক নির্যাতন দিন দিন বেড়ে চলেছে।

 

প্রেস বার্তায় আশুলিয়ায় মারমা নারীকে গণধর্ষণকারী নরপশুদের ও ময়মনসিংহে গারো তরুণীকে ধর্ষণের চেষ্টাকারী হাসপাতালে ব্যবস্থাপক আলম মিয়াসহ তার দোসরদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি  জানানো হয়।

 

উল্লেখ্য, গেল ১৩ আগষ্ট অবৈধভাবে মদ তৈরি অভিযোগের নাটক সাজিয়ে সাভারের আশুলিয়ায় এক মারমা দম্পতির ঘরে ঢুকে তিনজন বখাটে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। এছাড়া নারীর গলায় থাকা স্বর্ণের চেইনসহ নগদ প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ধর্ষণের ঘটনা প্রচার করলে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। এমতাবস্তায় ভিক্তিমের পরিবার প্রাণ ভয়ে দিন কাটাচ্ছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ