• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বিলাইছড়ি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে দীপংকর তালুকদার এমপি
অবৈধ অস্ত্রধারীরা সরকারের উন্নয়ন কাজে বাঁধা দিচ্ছে,জনগণকে প্রতিহতের আহ্বান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jul 2019   Friday

বৃষ্টিপাতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে বার বার বন্যা কবলিত বিলাইছড়ির ফারুয়া বাজার স্থানান্তরের উদ্যোগ নেয়া হবে। এজন্য বন বিভাগের সাথে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। 

 

বৃহস্পতিবার রাঙামাটি বিলাইছড়ি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের দাবীর পরিপ্রেক্ষিতে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এ কথা বলেন।


বিলাইছড়ি উপজেলায় বন্যা কবলিত এলাকা ও ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে ঘুরে দেখেন দীপংকর তালুকদার এমপি। এসময় তিনি ক্ষতিগ্রস্থ লোকজনের সাথে কথাবার্তা বলেন। পরে দীপংকর তালুকদার এমপি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও বিলাইছড়ি উপজেলা পরিষদের আয়োজনে ত্রাণ বিতরণ করেন। এর মধ্যে ফারুয়া ইউনিয়নের ৬ শত পরিবার, বিলাইছড়ি বাজারের একশ পরিবার এবং কেংড়াছড়ি ইউনিয়নে একশ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করেন। এ সময় রেড ক্রিসেন্ট ইউনিট, জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের জন্য দেয়া বিভিন্ন ত্রাণ সামগ্রীও বিতরণ করেন দীপংকর তালুকদার এমপি।

 

দীপংকর তালুকদার এমপি বলেন, এখানে অবৈধ অস্ত্রধারীরা সরকারের উন্নয়ন কাজসহ ব্যবসা বানিজ্য ও মানুষের স্বাভাবিক জীবন যাপনে বাঁধা দিচ্ছে। দূর্গমতার সুযোগ নিয়ে এসব অস্ত্রধারীরা এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাই যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন কর্মকান্ডে প্রতিনিয়ত বিঘœ সৃষ্টিসহ চাঁদাবাজী, খুন, জখম, অপহরনের মাধ্যমে জনগনের শান্তি বিনষ্টের কাজ করছে। তিনি এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের আহবান জানান।


পরিদর্শনকালে রাঙামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, রাঙামাটি জেলা আওয়ামীলীগের রুহুল আমিন, কেরল চাকমা, অভয় প্রকাশ চাকমা, সাখাওয়াৎ হোসেন রুবেল, জেলা পরিষদের সাবেক সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যা, ৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ পারভেজ আলী, জেলা আওয়ামীলীগ নেতা ও বিলাইছড়ি উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান জয় সেন তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ