• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খাগড়াছড়িতে তিন পরিবহন শ্রমিককে সাড়ে সাত লক্ষ টাকা মৃত্যু সাহায্য প্রদান

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jul 2019   Thursday

খাগড়াছড়িতে তিন পরিবহন শ্রমিকের পরিবারকে সাড়ে সাত লক্ষ টাকা মৃত্যু সাহায্য প্রদান করেছে, সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লিমিটেড। সংগঠনের মৃত তিন সদস্য যথাক্রমে মোশাররফ হোসেন, জুনু মিয়া ও আবুল হোসেনের পরিবারকে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৭ লক্ষ টাকা প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে পৌর বাস টার্মিনালে সংগঠনের কার্যালয়ে এ অর্থ প্রদান করা হয়।

 

সংগঠনের সভাপতি মধু সুদন দেবনাথ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা সমবায় অফিসার রত্ম কান্তি রোয়াজা,খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস এম শফি, জেলা ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের আহবায়ক হাজী আবদুল মোবিন, সড়ক পরিবহন চালক সমবায় সমিতির সম্পাদক মো: ইউনুছ মিয়া প্রমূখ।

 

এতে প্রধান অতিথি মেয়র রফিকুল আলম বলেন, কর্ম দক্ষমতার মধ্য দিয়ে মানুষ আজীবন বেঁচে থাকে। শুধু কাজ করলে হবে না মানবতার সেবাও এগিয়ে আসতে হবে সকলকে। এ সময় তিনি দক্ষ চালক ও হেলপার দিয়ে যানবাহন পরিচালনার প্রতি নজর রেখে সংগঠনে স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ