• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বিদ্যুৎ এর দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে
জুরাছড়িতে নিরবিচ্ছন্নভাবে বিদ্যুৎ চালু না রাখলে বিল পরিশোধ থেকে বিরত ও বিদ্যুৎ অফিস ঘেরাও হুমকি

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jul 2019   Thursday

রাঙামাটির জুরাছড়ি উপজেলাই বিদ্যুৎ বিভ্রান্তি প্রতিকারের দাবীতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ এলাকাবাসীরা।

 

সমাবেশ বিক্ষোভকারীরা আগামী শনিবারের মধ্যে জুরাছড়ি উপজেলায় বিদ্যুৎ বিভ্রান্তি দুর করে নিরবিচ্ছন্নভাবে বিদ্যুৎ চালু না রাখলে বিল পরিশোধ থেকে বিরত থাকা ও জেলা বিদ্যুৎ অফিস ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচীর হুমকি দেয়া হয়েছে। 

 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক তপন কান্তি দে প্রমূখ।  নেতৃত্বে উপজেলা পরিষদের প্রাঙ্গন থেকে  বিক্ষোভ মিছিল বের করে উপজেলা প্রশাসনের কার্যালয়ের অভিমূখে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই উপকেন্দ্র থেকে ২০১৫ সালে সরকার জুরাছড়ি উপজেলাই বিদ্যুৎ সংযোগ দিলেও মাসে ১৫ থেকে ২০ দিন গড়ে বিদ্যুৎ পাওয়া যায় না বলে অভিযোগ গ্রাহকদের। আকাশে মেঘ কিংবা হালকা বাতাস এলেই বিলাইছড়ি থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।  প্রতিনিয়ত রয়েছে লাইনের সমস্যার অজুহাতে বিভিন্ন বিভ্রান্তি। অনেক সময় লাইনের সমস্যা দেখিয়ে সময়ে অসময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কিংবা লো-ভোলটেজ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন।

 

সমাবেশে বক্তারা আরো বলেন, গেল ৬ জুলাই সন্ধ্যা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কারণে উপজেলায় সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদে অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতির মূখে রয়েছে। তীব্র তাপদহে স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন সরকারী দপ্তরে পানির ভোগান্তি বাড়ছে। অফিসের অনলাইন কাজ-কর্ম স্থবিরতা নেবে এসেছে। এমনকি বিদ্যুৎ বিভ্রান্তির কারনে গেল জুন মাসে অনেক সরকারী দপ্তরের উন্নয়ন কর্মকান্ডের বরাদ্দ উত্তোলন করা সম্ভব হয়নি।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন,  ১২ দিন ধরে উপজেলাই বিদ্যৎ নেই, বেড়েছে ভোগান্তি। এ বিষয়ে জেলা প্রশাসকে জানানো হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে কথাও হয়েছে। বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শুধুই প্রতিশ্রুতি দিয়ে গেলেও সংযোগ দেওয়ার আজও কোন খবর নেই। তা্ই গ্রাহক ও সুশীল সমাজ প্রতিনিধিরা বিদ্যৎ এর দাবীতে মিছিল ও সমাশে করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ