• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটির ঝুলন্ত সেতু দেড় ফুট পানির নিচে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jul 2019   Wednesday

টানা ভারী বৃষ্টিপাতে ও পাহাড়ি ঢলে কারণে কাপ্তাই  হ্রদে পানির বৃদ্ধির কারণে  রাঙামাটি পর্যটনের স্পট ঝুলন্ত সেতুটি পাটাতন প্রায়  দেড় ফুট পানিতে ডুবে গেছে। বুধবার  পর্যটন কর্তৃপক্ষ সেতুর উপর দিয়ে চলাচলের সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

 

জানা  গেছে টানা ভারী বৃষ্টিপাতে ও সীমান্তের ওপাড় থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে  কাপ্তাই হ্রদের পানি আকস্মিক বৃদ্ধি পেয়েছে। এতে রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতুর পাটাতন থেকে প্রায় দেড় ফুট পানির নিচে  ডুবে  গেছে। পর্যটন কর্তৃপক্ষ পর্যটকদের চলাচলে নিরাপদ রাখতে এবং  ঝুলন্ত  সেতুর ঝুঁিক এড়াতে সেতুর উপর দিয়ে চলাচলের নোটিশ টাঙিয়ে দিয়ে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ফলে রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকরা আকর্ষনীয় ঝুলন্ত সেতুর সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন না।

 

রাঙামাটি সরকারী পর্যটন কমপ্লেক্সে ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, হ্রদে পানির উচ্চতা বৃদ্ধির কারণে পর্যটনের ঝুলন্ত সেতুর পাটাতন প্রায় দেড় ফুট পানিতে ডুবে গেছে। তাই সেতুর উপর  দিয়ে চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। পানি কমে গেলে  পর্যটকদের চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হবে।

 

উল্লেখ্য, ৭০ দশকের শেষের দিকে সরকার রাঙামাটি জেলাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষনা করে। ১৯৮৪ সালের দিকে পর্যটন কর্পোরেশন পর্যটকদের সুবিধার্থে  ও মনোরঞ্জনের জন্য দুই পাহাড়ের মাঝখানে তৈরী  করে আকর্ষনীয় ঝুলন্ত সেতু।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

 

ads
ads
আর্কাইভ