• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে বন্যা দুর্গতদের মাঝে জেলা পরিষদের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jul 2019   Sunday

সপ্তাহ ধরে টানা প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে রাঙামাটির দূর্গম বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন’সহ সেখানকার বেশকটি নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। ফলে ফারুয়া ইউনিয়নের নি¤œাঞ্চলের বাড়ীঘর, দোকানপাট এবং ফসলি জমির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে দুর্গতদের মাঝে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।


টানা বর্ষনে ও উজান থেকে নেমে পাহাড়ী ঢলের কারণে বিলাইছড়ি উপজেলা নি¤œাঞ্চল পানিতে তলিয়ে গেছে। সেগুলো হলো পাংখোয়া পাড়া এবং ফারুয়া ইউনিয়নের চাইন্দ্যা, উলুছড়ি, তক্তানালা, ওড়াছড়ি, এগুজ্যাছড়ি, তারাছড়া, ফারুয়া বাজার, ফারুয়া ইউনিয়ন পরিষদ আশ্রয়কেন্দ্র, গোয়াইনছড়ি।


এদিকে রোববার সকালে বিলাইছড়ি উপজেলার দূর্গম ফারুয়া ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে জেলা পরিষদ হতে আর্থিক সহায়তা প্রদান করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। এসময় ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তংচংগ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভাঃ) অংচাখই মার্মা, বন ওপরিবেশ বিষয়ক সম্পাদক অমর কুমার তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়সেন তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা সদস্য মৃনাল কান্তি তংচঙ্গ্যা, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত দাশ রুবেল’সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।


পরিদর্শনকালে বানভাসি মানুষদের জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, প্রাকৃতিক দূর্যোগের কারনে যে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তা একদিনে পুশিয়ে দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। তবে সব ধরনের বিপদে যার যার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্থদের সহযোগিতায় এগিয়ে আসলে তাদের দুঃখ কষ্ট অনেকটা কমে আসে এবং তাদের মনে সাহস যোগায়। তাই সরকার ও প্রশাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্থদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, এ দূর্যোগপূর্ণ সময়ে এখনও অনেকেই বন্যাকবলিত বাড়ীঘর ও দোকানপাট ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাননি, তারা অন্তত কোন নিরাপদ স্থানে যেন ফিরে যায়। কারণ বন্যা কবলিত বাড়ীঘরে বিষাক্ত সাপ’সহ বিভিন্ন পোকামাকড় প্রবেশ করে কামড় দিতে পারে। অন্যদিকে ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগ হওয়ার সম্ভবনা থাকে। তাই সকলকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেন তিনি।


ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তংচংগ্যা জানান, এ পর্যন্ত আমরা বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ৪শত পরিবারের তালিকা হাতে পেয়েছি এ সংখ্যা আরো বাড়তে পারে। সব তালিকা হাতে পেলে অল্প কিছুদিনের মধ্যে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হবে। তিনি পরিদর্শনকালে প্রতিটি বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্থ প্রত্যেকের তালিকা প্রদানের জন্য সেখানকার জনপ্রতিনিধি ও যুবদের নির্দেশ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ