• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

কাপ্তাইয়ের দু`শিক্ষার্থীর জাতীয় পুরস্কার অর্জন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jun 2019   Friday

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় (২০১৯)  কাপ্তাই উপজেলা হতে দু`জন শিক্ষার্থী জাতীয় পুরস্কার অর্জন করেছে।

 

প্রথমজন কাপ্তাই নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্র অর্নিবান দত্ত  (শুভ্র)। সে তবলা খ` বিভাগে সমগ্র বাংলাদেশের ৮ জন বিভাগীয় প্রতিযোগীর মধ্যে ৩য় এবং অপরজন বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র হুমায়ুন হোসেন। সেও ৮ জন বিভাগীয় প্রতিযোগির মধ্য উচ্চ লাফে ২য় স্থান অধিকার করে।গত বুধবার(১২জুন) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

 

এদিকে কাপ্তাইয়ের দু`শিক্ষার্থীর জাতীয় পুরস্কার প্রাপ্তিতে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেঃ কমান্ডার নুরে আলম ছিদ্দিকী, উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদুল আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ,নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ফনিন্দ্র লাল ত্রিপুরা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুুয়া, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, কাপ্তাই উদীচীর সভাপতি মংসুই প্রু মারমা, সাংস্কৃতিক একাডেমির সভাপতি জয়সীম বড়ুয়া,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন চন্দ্র দাশ, সম্পাদক মংসুই ছাইন মারমা, বারঘোনিয়া মুুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রধানরা তাদের অভিনন্দন জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ