• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে প্রতিপক্ষের হামলায় স্পীড বোট মালিক সমিতির ২ জন গুরুত্বর

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Mar 2019   Saturday

শনিবার রাঙামাটিতে প্রতিপক্ষের হামলায় ২ জন গুরুত্বর আহত হয়েছেন বলে অভিযোগ করেছে স্পীড বোট মালিক সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ। ফলে  যাত্রীদের  মাঝে আতংক বিরাজ করছে।

 

শনিবার সন্ধ্যায় রাঙামাটি স্পীড বোট মালিক সমিতি লিমিটেডের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এই দাবী করা হয়েছে।

 

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন রাঙামাটি স্পীড বোট মালিক সমিতি লিমিটেডের সভাপতি জয়ন্ত  লাল চাকমা। এসময় সমিতির সহ-সভাপতি সুপম চাকমা, সাধারন সম্পাদক পিটম চাকমা, রাঙামাটি লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দীনসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

সংবাদ সন্মেলনে বলা হয়, শনিবার সকালের দিকে জেলার লংগদু উপজেলার লঞ্চঘাটের কাছে রাঙামাটি স্পীড বোট মালিক সমিতি লিমিটেডের লাইনম্যান দিলীপ কুমার দাশ(৪৯ ) কে ট্যুরিষ্ট বোট ও স্পীট বোট সমবায় সমিতির মোঃসিদ্দিক,রুবেল, তোফাজ্জল, জামাল, শুক্কুর, তৈয়ফসহ ৬ থেকে ৭ জন আতর্কিতে হামলা চালালে তিনি গুরুত্বর আহত হন। পরে বিকালের দিকে একই স্থানে স্পীট বোট চালক সুনীল চাকমার উপর হামলা চালালে তিনিও গুরুত্বর আহত হন। এতে হামলাকারীরা পরবর্তীতে ওই রুটে বোট চালালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। বিষয়টি লংগদু থানা পুলিশের কাছে অভিযোগ করা হলে কোন ব্যবস্তা নেয়া হয়নি বলে দাবী করা হয়েছে সংবাদ সন্মেলনে।

 

সংবাদ সন্মেলন  আরো বলা হয়, দীর্ঘদিন যাবৎ রাঙামাটি স্পীড বোট মালিক সমবায় সমিতি লিঃ এর বোট চালকদের নানা ভাবে হয়রানি ও সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে। লংগদু থেকে রাঙামাটির উদ্দেশ্য করে কোনো যাত্রী উঠা-নামা করলে উপরে উল্লেখিত  ব্যক্তিরা প্রাণে মারার  হুমকি দেয়। এতে করে যাত্রীসহ সর্ব সাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করে।

 

এই পরিস্থিতিতে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সন্মেলন থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে তাদের আইনের আওতায় আনার দাবী জানানো হয়েছে।

 

তবে রাঙামাটি ট্যুরিষ্ট বোট ও স্পীট বোট সমবায় সমিতির সভাপতি দেশপ্রিয় বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি হামলার কথা অস্বীকার করে জানান, সামান্য তর্কাতর্কি হয়েছে এবং কোন প্রাণনাশের হুমকি  দেয়া হয়নি।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ