• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সংবাদ সন্মেলনে পার্বত্য রাঙামাটি ২৯৯নং আসনের আওয়ামীলীগের প্রার্থী
সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে নিজেদের কর্মীবাহিনী দিয়ে পাহারা বসানো হবে-দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2018   Saturday

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) এবারও অবৈধ অস্ত্রের মাধ্যমে ভোট আদায়ের চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন পার্বত্য রাঙামাটি ২৯৯ নং আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার।

 

তিনি অভিযোগ করে বলেন, জেএসএস এর ভোট ডাকাতি জনগণ আর তা হতে দেবে না। অবৈধ অস্ত্র দিয়ে আর কেউ ভোট ডাকাতি করতে পারবে না। এবার সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রতিটি কেন্দ্রে নিজেদের কর্মীবাহিনী দিয়ে পাহারা বসানো হবে। তাই সুষ্ঠু ভোট হলে এখানে আওয়ামীলীগের জয় নিশ্চিত।


শনিবার রাঙামাটি শহরের চম্পক নগর বাস ভবনে আয়োজিত নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সন্মেলনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য দীপংকর তালুকদার ছাড়াও এসময় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, চিংকিউ রোয়াজা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।


দীপংকর তালুকদার তার বক্তব্যে বলেন, গেল ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অবৈধ অস্ত্রের মুখে ভোট ডাকাতি করে জয় ছিনিয়ে নিয়ে তাদের প্রার্থী ঊষাতন তালুকদারকে জয়ী করে জনসংহতি সমিতি। তাতে করে ৫৩ কেন্দ্রে ৯৩-৯৯ শতাংশ ভোট আদায় করেছে তারা- যা একেবারে অস্বাভাবিক দৃষ্টান্ত। রাঙামাটির মতো এলাকায় যেখানে ৬০ শতাংশের ওপর ভোট পড়া একেবারে কঠিন, সে জায়গায় প্রায় শতভাগ ভোট পড়া তা কী কখনও সুষ্ঠু ভোট হতে পারে?
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ