• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

পানছড়ি মির্জাবিল সেচ চাষ প্রকল্প নির্মাণের ৪৩ বছরেও সংস্কার হয়নি!

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Mar 2015   Friday

নির্মাণের ৩৪ বছরেও সংস্কার হয়নি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মির্জাবিল সেচ প্রকল্পের ড্রেনগুলো। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে সেচ-এর কাজে ব্যবহৃত  প্রায় সব ড্রেনগুলো ভেঙ্গে গেছে। এতে কৃসকদের ভোগান্তি চরম আকারে দেখা দিয়েছে। 

 

সরেজমিনের সময় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, উপজেলার মির্জাবিল এলাকায় ধানের কৃষিজ পণ্যদ্রব্য উৎপাদন বৃদ্ধি করার লক্ষে  বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন(বিএডিসি) অধীনে ১৯৮১-৮২ অর্থ বছরে সেচ প্রকল্প ড্রেনগুলো নির্মাণ করা হয়। তৎকালীন স্থানীয় মেম্বার ছিলেন জ্যোতিষ চাকমা। বর্তমানে তিনি বয়োবৃদ্ধ।  সেচ চাষের সুবিধার্থে তখন তিনটি উয়ংমার মেশিন দেয়া হয়। ১৯৮৬ সালে পানছড়ি উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে অধিকাংশ পাহাড়ি ভারতে শরনার্থীতে গেলে সেসব মিশিনগুলো চুরি হয়ে যায় এবং সেচ ড্রেনগুলোও ভেঙ্গে যায়। পরবর্তীতে পার্বত্য চুক্তির পর ১৯৯৮ সালে ভারত থেকে  ফিরে আসার পর আবারও মির্জাবিল এলাকায় সেচ চাষ শুরু হয়। ভাঙ্গা ড্রেন দিয়ে সেচ চাষ চললেও অদ্যাবধি সেচ ড্রেনগুলো সংস্কার করা হয়নি।

 

সরেজমিনের সময় দেখা গেছে, সেচ ড্রেনগুলো প্রায় সবগুলো ভেঙ্গে গেছে। অধিকাংশ ড্রেন ড্রেনের চিহ্ন নেই।  জমির আইল দিয়ে সেচ ড্রেন করা হয়েছে।

 

স্থানীয় চাষী শৈলেশ চন্দ্র চাকমা, সমর বিকাশ চাকমা জানান, সেচ ড্রেনগুলো ভেঙ্গে যাওয়ার পর ১২ থেকে ১৩ বছর ধরে আমরা অনেক কষ্ট করে সেচ চাষ করছি। ড্রেনগুলো ভেঙ্গে যাওয়ায় ১ একর জমিতে পানি তুলতে সময় লাগে এক ঘন্টার পরিবর্তে দুই ঘন্টা। এতে আমাদের অর্থ একদিকে অপচয় হচ্ছে অন্যদিকে নষ্ট হচ্ছে মূল্যবান সময়। এ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা স্থানীয় মেম্বার, চেয়ারম্যানদের অনেকবার বলেছি।

 

কলেজ গেইট গ্রামের শেফালি চাকমা জানান,বিগত  ৫ থেেক ৬ বছর আগে এডিবি থেকে প্রকল্প নিয়ে খাগড়াছড়ির বেসরকারী উন্নয়ন সংস্থা  “তৃণমূল” থেকে  ড্রেনের সংস্কার করার কথা ছিল। অজ্ঞাত কারণে তারাও করেনি। ফলে সেচ চাষ করতে গিয়ে কৃষকদের প্রতি বছর অবর্ণনীয় কষ্ট করতে হচ্ছে।

 

স্থানীয় মহিলা মেম্বার অপরাজিতা খীসা জানান, সেচ চাষের সুবিধার্থে ড্রেনগুলো সংস্কার করা জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যনকে অনেক অনেকবার আবেদন করা হয়েছে। কোনো কাজ হয়নি।

 

স্থানীয় চেয়াম্যান অসেতু বিকাশ চাকমা বলেন, সংস্কারের জন্য এলাকাবাসী আবেদন  করেছে। তাই জনস্বার্থে সংস্কার করা জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে।

 

পানছড়ি উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে তার কাছে কোনো আবেদন আসেনি। আবেদন আসলে অবশ্যই বাস্তবায়ন করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ